West Bengal HS Result 2024 Date and Time: জেনে নিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ও সময়
আগামী ৮ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হবে, জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
কলকাতা: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সম্প্রতি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের তারিখ এবং সময় প্রকাশ করেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৮ মে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ঐদিন দুপুর ১ টায় সাংবাদিক বৈঠক করে উচ্চ মাধ্যমিকের ফলাফল জানাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
আরও পড়ুন: Heatwave In West Bengal: পশ্চিমবঙ্গে তীব্র তাপপ্রবাহের সতর্কতা, ১ মে পর্যন্ত দাবদাহে পুড়বে বাংলা
আনুষ্ঠানিক ফল প্রকাশের পর বিকেল ৩ টা থেকে অফিসিয়াল ওয়েবসাইট wbchse.wb.gov.in-এ নিজেদের রেজাল্ট দেখতে পাবেন ছাত্র-ছাত্রীরা। এছাড়াও wbresults.nic.in-এই ওয়েবসাইটটিতেও পড়ুয়ারা ফলাফল দেখতে পাবেন। রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে ফোনের মাধ্যমেই নিজেদের ফলাফল চেক করতে পারবেন পড়ুয়ারা।
(The above story first appeared on LatestLY on Apr 29, 2024 12:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

