Radharamn Das On Maneka Gandhi: বিজেপি সাংসদ মানেকা গান্ধীর অভিযোগের পাল্টা ১০০ কোটির মানহানির মামলা! ভিডিয়োতে শুনুন ইসকন কলকাতার সহ-সভাপতি রাধারমণ দাসের বক্তব্য

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইসকন-কে ভারতের সবচেয়ে বড় প্রতারক সংস্থা বলে উল্লেখ করেছে বর্ষীয়ান বিজেপি সাংসদ মানেকা গান্ধী। তাঁর অভিযোগ, সরকারের থেকে গোশালা ও গরুর দেখাভালের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিলেও তারা কসাইয়ের কাছে গরু বিক্রি করে দেয়।

Radharamn Das On Maneka Gandhi: বিজেপি সাংসদ মানেকা গান্ধীর অভিযোগের পাল্টা ১০০ কোটির মানহানির মামলা! ভিডিয়োতে শুনুন ইসকন কলকাতার সহ-সভাপতি রাধারমণ দাসের বক্তব্য
Photo Credits: ANI & FB

কলকাতা: সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইসকন (ISKCON)-কে ভারতের সবচেয়ে বড় প্রতারক সংস্থা বলে উল্লেখ করেছে বর্ষীয়ান বিজেপি সাংসদ মানেকা গান্ধী (BJP MP Maneka Gandhi)। তাঁর অভিযোগ, সরকারের থেকে গোশালা ও গরুর দেখাভালের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিলেও তারা কসাইয়ের কাছে গরু বিক্রি করে দেয়। মানেকা গান্ধীর এই সাক্ষাৎকারের ভিডিয়ো ভাইরাল হতেই দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে।

শুক্রবার মানেকা গান্ধীর অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে ইসকন কলকাতার সহ-সভাপতি রাধারমণ দাস (Vice-President of ISKCON Kolkata, Radharamn Das) বলেন, "মানেকা গান্ধী যে মন্তব্য করেছেন তা অত্যন্ত দুর্ভাগ্যজনক (unfortunate)। সারা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আমাদের ভক্তরা (devotees) এতে খুবই আঘাত পেয়েছেন। আমরা আইনি পদক্ষেপ (legal action) নিয়ে মানেকা গান্ধীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির (defamation) মামলা করছি। আজকেই আমরা তাঁকে এই বিষয়ে নোটিস (notice) পাঠিয়েছি। কী করে একসময়ে কেন্দ্রীয় মন্ত্রী (Union Minister) থাকা একজন সাংসদ (MP) কোনও প্রমাণ (evidence) ছাড়াই এতবড় একটা সম্প্রদায়ের (big society) নামে মিথ্যা (lie) কথা বলতে পারেন?" আরও পড়ুন: TMC: তৃণমূলে যোগ কংগ্রেস কাউন্সিলর ওয়াসিম আনসারির, সন্তোষই এখন কলকাতা পুরসভায় হাত শিবিরের সবেধন নীলমণি

দেখুন ভিডিয়ো:

(The above story first appeared on LatestLY on Sep 29, 2023 03:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).