TMC: তৃণমূলে যোগ কংগ্রেস কাউন্সিলর ওয়াসিম আনসারির, সন্তোষই এখন কলকাতা পুরসভায় হাত শিবিরের সবেধন নীলমণি

কদিন আগেই মেয়র ফিরহাদ হাকিমের জামাইকে তৃণমূল থেকে কংগ্রেসে এনেছিলেন হাত শিবিরের রাজ্য সভাপতি অধীর চৌধুরী।

TMC: তৃণমূলে যোগ কংগ্রেস কাউন্সিলর ওয়াসিম আনসারির, সন্তোষই এখন কলকাতা পুরসভায় হাত শিবিরের সবেধন নীলমণি
Photo Credits: Wikimedia commons

কদিন আগেই রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার-কে তৃণমূল থেকে কংগ্রেসে এনে চমক দিয়েছিলেন হাত শিবিরের রাজ্য সভাপতি অধীর চৌধুরী। এবার পাল্টা দিল তৃণমূল। বন্দর এলাকার দাপুটে কংগ্রেস কাউন্সিলর ওয়াসিম আনসারি যোগ দিলেন তৃণমূলে। এর ফলে ১৪৪ ওয়ার্ডের কলকাতা পুরসভায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা হল ১৩৬, সেখানে কংগ্রেস কমে দাঁড়াল একে। কলকাতা পুরসভায় বিজেপির আছে তিনজন, বামেদের দুইজন ও নির্দল দু'জন কাউন্সিলর।

২০২১ কলকাতা পুরভোটে কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জিতেছিলেন দুই কাউন্সিলর। সন্তোষ পাঠক এবং ওয়াসিম আনসারি। ১৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম আনসারি দলবদল করায় শেষমেশ টিকে রইলেন সন্তোষ একা। দলবদল প্রসঙ্গে মেটিয়াব্রুজ এলাকার কাউন্সিলর ওয়াসিম আনসারি জানালেন, কংগ্রেসে থেকে উন্নয়নের কাজ করা যাচ্ছে না। মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের উন্নয়নযজ্ঞে শামিল হতেই দলবদল।

দেখুন ছবিতে

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 29, 2023 02:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).