প্রয়াত হলেন পাণ্ডব গোয়েন্দার স্রষ্ঠা শক্তিপদ চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। শুক্রবার বেলা ১১.২০ নাগাদ জীবনাবসান হয় তাঁর। একটি বেসরকারী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শিশুসাহিত্যিক হিসেবে বাঙালীর কাছে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন তিনি।
দুপুর তিনটে পর তার মরদেহ নিয়ে যাওয়া হবে হাওড়ায় তাঁর নিজের বাসভবনে। স্ট্রোকে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন আগেই ভর্তি হয়েছিলেন একটি বেসরকারী হাসপাতালে। কিন্তু আর শেষ রক্ষা হল না।
হাওড়ার খরুটতে ১৯৪১ সালে জন্মগ্রহন করেন তিনি। ছোট থেকেই লেখালেখির ওপর বিশেষ ঝোঁক ছিল তাঁর। তার রচিত শ্রেষ্ঠ কাজ পঞ্চপান্ডব। এই গল্পের নায়ক বাবলু, বাচ্চু , বিলু, ভোম্বল, বিচ্চু এবং পঞ্চুর সঙ্গেই কেটেছে কত শিশুর ছোটবেলা। ছোটবেলা থেকেই লেখক নিজেও ছিলেন অ্যাডভেঞ্চার প্রিয়। এছাড়া তাঁর জনপ্রিয় গ্রন্ধগুলির মধ্যে রয়েছে দেবদাসী তীর্থ, কেদারনাথ, সোনার গণপতি হীরের চোখ, সেরা রহস্য পঁচিশ ইত্যাদি। এছাড়া প্রাইভেট ডিটেকটিভ অম্বর চ্যাটার্জী, কিশোর গোয়েন্দা তাতারের অভযান নামক গল্পও তিনি লিখেছিলেন। যা ছোটদের মধ্যে বেশ জনপ্রিয়।
শিশু সাহিত্যে অসামান্য অবদানের জন্য তাঁকে ২০১৭ সালে সাহিত্য একাডেমি পুরষ্কারে ভূষিত করা হয়।
চলে গেলেন ‘পাণ্ডব গোয়েন্দা’র স্রষ্টা#SasthipadaChattopadhyay #Indiannovelist #death #RIP pic.twitter.com/9Xb53yBfOn
— Anandabazar Patrika (@MyAnandaBazar) March 3, 2023