Suvendu Adhikari: ''প্রভাবশালী শুভেন্দুর গ্রেপ্তার চাই'', সলিসিটর জেনারেলের সঙ্গে সাক্ষাৎ নিয়ে কুণালের তোপ
নারদ মামলায় সিবিআইয়ের আইনজীবী তুষার মেহেতার সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠকের খবর ছড়াতেই তাঁর বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেন কুণাল ঘোষ।
কলকাতা, ২ জুলাই: 'দলবদলেও বাঁচবে কি? কোন্ জেলে থাকবে, এখন থেকে ঠিক করে রাখো। দিন গোণা শুরু।' শুভেন্দু অধিকারীকে এবার এভাবেই আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।
তিনি আরও বলেন, যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুভেন্দু দেখা করতে গিয়েছিলেন, তিনিও এক সময় জেলে ছিলেন। সলিসিটর জেনারেল তুষার মেহতার সঙ্গে 'বৈঠকের' বিষয়ে এভাবেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগতে শুরু ককরেন কুণাল ঘোষ।
দিল্লিতে গিয়ে বৃহস্পতিবার সলিসিটর জেনারেল তথা নারদ মামলায় সিবিআইয়ের আইনজীবী তুষার মেহেতার সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এমনই দাবি করে শিগগিরই সলিসিটর জেনারেলের পদ থেকে তুষার মেহেতাকে অপসারণ করা হোক বলে দাবি জানায় তৃণমূল কংগ্রেস (TMC)। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।
নারদ মামলায় সিবিআইয়ের আইনজীবী তুষার মেহেতার সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠকের খবর ছড়াতেই তাঁর বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'নারদে CBI মামলায় FIR named শুভেন্দু অধিকারী CBI আইনজীবী SG তুষার মেহতার সঙ্গে দেখা করার পর তদন্ত ও মামলা প্রভাবিত হতে পারে। অবিলম্বে প্রভাবশালী শুভেন্দুর গ্রেপ্তার চাই।'
SG মেহতা বলেছেন, শুভেন্দু যান তাঁর বাড়ি। কিন্তু দেখা হয়নি। যদি আদৌ সত্যি হয়, তাহলেও বলি- নারদে TMC নেতাদের ক্ষেত্রে SG বলেছিলেন, প্রভাবশালীরা বাইরে থাকলে সমস্যা। তাহলে একই মামলায় FIR named প্রভাবশালী শুভেন্দু প্রভাব খাটাতে CBI আইনজীবীর বাড়ি গেলে গ্রেপ্তার করা হবে না কেন?
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 2, 2021
.@SuvenduWB ভাই, আমি জেলে গেছিলাম বলে তুমি নাকি উত্তর দাওনি। তা যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে বেরোলে, তিনিও তো জেলেই ছিলেন। জবাব না থাকলেই এরকম ছেলেমানুষি করে ফেলো তুমি। যাক, দলবদলেও বাঁচবে কি? কোন্ জেলে থাকবে, এখন থেকে ঠিক করে রাখো। দিন গোণা শুরু।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 2, 2021
@SuvenduWB হ্যাঁ আমি জেলবন্দি ছিলাম। কাদের ষড়যন্ত্র সবাই জানেন। তার পরেও মাথা উঁচু করছে লড়ছি। জেলের ভয়ে দলবদলে পাশের পাড়ার জেঠুকে বাবা বলে ডাকতে যাইনি। তফাৎটা মেরুদন্ডে। আজ যে জেল এড়াতে ঘুরছে, তাকেও বন্দি হতেই হবে।@MamataOfficial @abhishekaitc @AITCofficial @BJP4Bengal
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 1, 2021
নারদে CBI মামলায় FIR named শুভেন্দু অধিকারী CBI আইনজীবী SG তুষার মেহতার সঙ্গে দেখা করার পর তদন্ত ও মামলা প্রভাবিত হতে পারে। অবিলম্বে প্রভাবশালী শুভেন্দুর গ্রেপ্তার চাই। @MamataOfficial @abhishekaitc @AITCofficial @FAM4TMC #NaradaCase
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 1, 2021
গ্রেফতারির দাবি উঠলেও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি রাজ্যের বিরোধী দলেনতা। এমনকী, কুণাল ঘোষের জেলবন্দি থাকার উদাহরণ টেনে এ বিষয়ে কিছু মন্তব্য করবেন না বলে জানান শুভেন্দু। রাজ্যের বিরোধী দলনেতার ওই মন্তব্যের পর তাঁকে পালটা আক্রমণ করেন কুণাল ঘোষ।
তিনি বলেন, তিনি জেলে বন্দি ছিলেন ঠিকই। কারা ষড়যন্ত্র করে তাঁকে জেলে ভরেছিল, তাও তিনি জানেন। তবে জেলের ভয়ে তিনি দল বদল করেননি। তাই জেল এড়াতে শুভেন্দু যা-ই করুন না কেন, তাঁকে জেলে যেতেই হবে বলেও মন্তব্য করেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।
(The above story first appeared on LatestLY on Jul 02, 2021 05:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

