TMC Delegation Met WB Governor: আপাতত সন্ধি! দার্জিলিঙের রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ তৃণমূল প্রতিনিধি দলের; দেখুন ছবি
আপাতত সন্ধি! শুক্রবার কলকাতার রাস্তার কেন্দ্রীয় বঞ্চনা করার পর রাজভবনের সামনে ধরনা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপালের সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলের সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তিনি সেখানেই থাকবেন বলে মন্তব্য করেছিলেন। বলেছিলেন, 'রাজ্যপাল আমাদের প্রতিনিধি দলকে দার্জিলিঙে গিয়ে দেখা করতে বলেছে। কিন্তু, আমরা এখানেই ধরনা দেব।'
কলকাতা: আপাতত সন্ধি! শুক্রবার কলকাতার রাস্তার কেন্দ্রীয় বঞ্চনা আন্দোল করার পর রাজভবনের সামনে ধরনা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপালের সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলের সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তিনি সেখানেই থাকবেন বলে মন্তব্য করেছিলেন। বলেছিলেন, 'রাজ্যপাল আমাদের প্রতিনিধি দলকে দার্জিলিঙে গিয়ে দেখা করতে বলেছে। কিন্তু, আমরা এখানেই ধরনা দেব।' আরওপড়ুন: Abhishek On Bengal Governor: 'দার্জিলিঙে যাব না, কলকাতাতে আমাদের ধরনা চলবে', হুঁশিয়ারি অভিষেকের
শনিবার যদিও তার ঠিক উলটো ঘটনাই দেখা গেল, বেশ হাসি হাসি মুখে ক্যামেরা সামনে পোজ দিয়ে রাজ্যপালের সিভি আনন্দ বোসের (West Bengal Governor CV Ananda Bose) হাতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্মারকলিপি তুলে দিয়ে কথা বললেন দার্জিলিঙের (Darjeeling) রাজভবনে (Raj Bhavan) যাওয়া তৃণমূল প্রতিনিধি দলের (TMC Delegation) সদস্যা কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। আরও পড়ুন: West Bengal Flood: বঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতাকে চিঠি অধীরের
TMC Delegation met West Bengal Governor CV Ananda Bose at Raj Bhavan Darjeeling pic.twitter.com/8S2GTpG5ax
— ANI (@ANI) October 7, 2023
কেন্দ্রীয় সরকার (Union Government) রাজ্যের মনরেগা-সহ একাধিক সামাজিক প্রকল্পের টাকা দীর্ঘদিন ধরে বকেয়া রেখেছে। এই অভিযোগে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গত ২ ও ৩ অক্টোবর দিল্লির (Delhi) যন্তরমন্তর ও রাজঘাটে বিক্ষোভ কর্মসূচি করে তৃণমূল (TMC)। ট্রেন বাতিল সত্ত্বেও বাস করে মনরেগায় কাজ করা শ্রমিক ও তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে দিল্লিতে গেছিল ঘাসফুল শিবির।
বে সেখানে প্রশাসন ও দিল্লি পুলিশের অতিতৎপরতার জেরে খুব একটা প্রভাব ফেলতে পারেনি আন্দোলন। যেভাবে অভিষেক-সহ তৃণমূলের সাংসদ ও মন্ত্রীদের সঙ্গে দিল্লি পুলিশ খারাপ ব্যবহার করেছে বলে অভিযোগ তার বিরুদ্ধে রীতিমতো তীব্র প্রতিবাদ জানানো হয়েছে ঘাসফুল শিবিরে।
(The above story first appeared on LatestLY on Oct 07, 2023 09:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

