কলকাতা, ২ অগাস্ট: পাটুলিতে অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) নেইল আর্টের পার্লার সিল করল ইডি। মঙ্গলবার অর্পিতা মুখোপাধ্যায়ের নেইল আর্টের পার্লারে হঠাৎ পৌঁছে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর পার্থ ঘনিষ্ঠর অর্পিতার নেইল আর্টের অফিস সিল করে দেওয়া হয়।
এদিকে জোকার ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) হাজির হলে, তাঁর দিকে জুতো ছুঁড়ে মারেন এক মহিলা। পার্থ চট্টোপাধ্যায়ের গায়ে ওই জুতো না লাগেনি কিন্তু ক্ষোভে ফেটে পড়েন ওই মহিলা। তিনি বলেন, গরিব মানুষের টাকা নিয়ে এখানে ওখানে ফ্ল্যাট কিনে রেখেছেন পার্থ। প্রাক্তন মন্ত্রীর টাকে জুতো লাগলে তিনি খুশি হতেন বলেও ক্ষোভে ফেটে পড়েন ওই মহিলা। শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়ের দিকে জুতো ছুঁড়ে মারার পর তিনি এখন খালি পায়ে বাড়িতে যাচ্ছেন বলেও জানান সংশ্লিষ্ট মহিলা।
সবকিছু মিলিয়ে যত দিন গড়াচ্ছে, তত জটিল হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের জাল।