Sealdah Kanchanjungha Express Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বড়সড় দুর্ঘটনা, শুরু উদ্ধার কাজ

জানা যাচ্ছে, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ার পরপরই সেটি দুর্ঘটনার মুখ পড়ে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহর উদ্দেশে ছাড়তেই সেটিতে একটি মালগাড়ি গিয়ে ধাক্কা দেয়।

Sealdah Kanchanjungha Express Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বড়সড় দুর্ঘটনা, শুরু উদ্ধার কাজ
Train Accident (Photo Credit: Twitter)

কলকাতা, ১৭ জুন: সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে (Kanchanjungha Express) দুর্ঘটনা। শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটি মালগাড়ি ধাক্কা দেয় বলে খবর। যার জেরে বেশ কয়েকজন যাত্রীর আহত হওয়ার খবর মিলছে। দুর্ঘটনায় কারও মৃত্যু হয়েছে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও খবর মেলেনি।

জানা যাচ্ছে, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ার পরপরই সেটি দুর্ঘটনার মুখ পড়ে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদহর উদ্দেশে ছাড়তেই সেটিতে একটি মালগাড়ি গিয়ে ধাক্কা দেয়। যার জেরে ওই ট্রেনের ২টি কামরা মূল ট্রেন থেকে ছিটকে পড়ে।

আরও পড়ুন: Sealdah Kanchanjungha Express Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ, জানালেন মুখ্যমন্ত্রী

দুর্ঘটনার খবর পেতেই সেখানে রেলের আধিকারিকরা পৌঁছে যান। ঘটনার জেরে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে রেলের আধিকারিকরা গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন বলে খবর।

দেখুন সেই ভয়াবহ দুর্ঘটনার ছবি...

 

(The above story first appeared on LatestLY on Jun 17, 2024 10:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).