Santanu Sen License: হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে শান্তনু! এখনই বাতিল হচ্ছে না তৃণমূল নেতার ডাক্তারি লাইসেন্স
বিদেশি ডিগ্রি নিয়ে বিতর্কে সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা শান্তনু সেনের ডাক্তারি লাইসেন্স (Santanu Sen Medical License) দু’বছরের জন্য বাতিল করে রাজ্য মেডিক্যাল কাউন্সিল জানিয়ে দিয়েছিল, নামের পাশে আর ‘ডাক্তার’ লিখতে পারবেন না তিনি! এমনকি পারবেন না প্রেসক্রিপশন লিখতেও! কিন্তু সোমবার আদালত জানিয়ে দিয়েছে, লেটার হেডে শান্তনুবাবু ডিপ্লোমা ফেলোশিপ হিসেবে নিজের পরিচয় দিতে পারবেন। পশ্চিমবঙ্গের রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্দেশ খারিজ করে দিয়ে উচ্চ আদালত জানিয়ে দিল, লেটার হেডে ডিপ্লোমা ফেলোশিপ হিসেবে পরিচয় দিতে পারবেন ডাঃ শান্তনু সেন। পাশাপাশি মামলাকারী হিসাবে শান্তনু সেনকে আবার শুনানির সুযোগ করে দিতে হবে।
রাজ্য মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন না করিয়েই ‘এফআরসিপি গ্লাসগো’ (FRCP Glasgow) নামে একটি বিদেশি ‘ডিগ্রি’ ব্যবহারের অভিযোগ উঠেছিল শান্তনুবাবুর বিরুদ্ধে। গত মাসেই তা নিয়ে শান্তনুকে নোটিস ধরিয়েছিল কাউন্সিল। বৃহস্পতিবার তাঁকে তলব করা হয়েছিল। এর পরেই শান্তনুবাবুর ডাক্তারি রেজিস্ট্রেশন দু’বছরের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেয় কাউন্সিল ।
শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ খারিজ #santanusen #registration #highcourt #tmcnews pic.twitter.com/zjCgNp1C09
— Calcutta News (@akdcalcuttanews) July 7, 2025
উল্লেখ্য শান্তনু সেন নিজেই একসময় সরকার মনোনীত সদস্য ছিলেন, কিন্তু আরজি কর কাণ্ডে পর তৃণমুলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ে। ওই ঘটনার পর রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। সম্প্রতি সেই শান্তনুকেই দোষী সাব্যস্ত করে মেডিক্যাল কাউন্সিল। অভিযোগ করা হয় কাউন্সিলে নথিভুক্ত নয়, এমন ডিগ্রি ব্যবহার করছিলেন এই চিকিত্সক নেতা। তদন্তে কমিটি রিপোর্টে অভিযোগের সত্যতা প্রমাণিতও হয়।
(The above story first appeared on LatestLY on Jul 07, 2025 04:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

