রাতভর টানা ভারী বৃষ্টিতে সিকিম ও পশ্চিমবঙ্গের সংযোগকারী গুরুত্বপূর্ণ ১০ নম্বর জাতীয় সড়কের (National Highway 10) দুটি জায়গায় ধ্বস নেমেছে।মূলত মল্লি ও লিখু ভীর সংলগ্ন এলাকায় সক্রিয় ধসের কারণে রাস্তার ওপর বড় পাথর ও মাটি পড়ে গাড়ি চলাচল ব্যাহত হয়েছে।ইতিমধ্যেই একটি ট্রাক ধ্বসের কবলে পড়ে উল্টে যায় বলে জানা গেছে।ধসের ফলে পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে সড়ক যোগাযোগ কার্যত স্তব্ধ। নামচি-জোরথাং রোডেও ধ্বসের জেরে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল
পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে আধুনিক যন্ত্রপাতি ও উদ্ধারকারী দল।স্থানীয় সূত্রে খবর,বুধবার রাত থেকে শুরু হয়েছে ধ্বস। পুরো ঘটনার ফলে আটকে পড়েছেন বহু যাত্রী ও পণ্যবাহী ট্রাকচালকরা।এনএইচ-১০-এ ভ্রমণকারীদের প্রতি প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।বলা হয়েছে,পরিস্থিতি না স্বাভাবিক হওয়া পর্যন্ত চলাচল বন্ধ করতে।
পথচারি ও চালকদের উদ্দেশে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে-“লিখু ভীর ও মল্লি সংলগ্ন (Road Damaged Near Melli and Kirney on NH10) এলাকায় পাথর ও ধ্বস পড়ার ঘটনা ক্রমাগত ঘটছে।স্থানীয় প্রশাসন জানিয়েছে,রাস্তাঘাট পরিষ্কারের কাজ চলছে এবং পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।তবে ঠিক কখন যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে,সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।