তৃণমূলকে সরিয়ে হলদিয়া ডক ইন্সটিটিউট ম্যানেজমেন্ট কমিটির নির্বাচনে জয়ী হল বাং-কংগ্রেস সমর্থিত জোট। সাগরদীঘীতে বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থী বায়রন বিশ্বাসের জয়ের পর নতুন করে এই জয় আশা যুগিয়েছে বাম-কংগ্রেস কর্মীদের মনে।
বাম কংগ্রেস জোট ১৯ এর মধ্যে ১৯ টিতেই জয়ী হয়েছেন। ৭৩৭ জনের মধ্যে ৬৯৪ জন এই ভোটে অংশগ্রহন করে। বন্দরের স্থায়ী কর্মচারী এবং অফিসাররাও ভোট দেন এই নির্বাচনে।
নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ছিল ৫৮। শেষবার ম্যানেজমেন্টের এই নির্বাচনে সব কটি আসনেই জয়ী হয়েছিল তৃণমূল। কিন্তু ভাইস প্রেসিডেন্টের পদটি ছিল সিপিএম দখলে। ১৩ বছর পর পরাজিত হল তৃণমূল। প্রতি ২ বছর অন্তর এই ম্যানেজমেন্টের নির্বাচন সম্পন্ন হয়।
যদিও আইএনটিটিইউসির এক কর্মী জানিয়েছেন এই নির্বাচনের প্রভাব হলিদিয়ায় পৌরসভা নির্বাচন এবং আগামীতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পড়বে না। এছাড়া সে আরও জানায় যে, বিজেপি বাং এবং কংগ্রেস মিলে তৃণমূলকে হারানোর পরিকল্পনা করেছিল। এি ধরনের পদ্ধতি সব জায়গায় কাজ করবে না বলেও জানায় আইএনটিটিইউসি কর্মী।
অপরদিকে বাম কংগ্রেসের পক্ষ থেকে এক কর্মী জানান, এই জয়ের ফলে আগামীদিনে পঞ্চায়েতে বাম কংগ্রেসের ক্ষমতায় আসার আলো দেখা দিয়েছে। তৃণমূল এবং বিজেপির গড় হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুর।