Visva Bharati University Land Controversy:অমর্ত্য সেনের সমর্থনে পথে বাংলার বিশিষ্টরা, কাল বাংলা অ্যাকাডেমির সামনে প্রতিবাদ সভা
বিশ্বভারতীর (Visva Bharati University) জমি বিতর্কে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) সমর্থনে এবার পথে নামছেন বাংলার বিশিষ্ট ব্যক্তিরা (Prominent personalities)। আগামীকাল বাংলা অ্যাকাডেমির সামনে বিকাল ৩টে নাগাদ প্রতিবাদ সভা শুরু হবে। অমর্ত্য সেনকে 'হেনস্থার' বিরুদ্ধে প্রতিবাদ সভায় উপস্থিত থাকবেন ব্রাত্য বসু, শুভাপ্রসন্ন, জয় গোস্বামী, যোগেন চৌধুরী, কবীর সুমন, সুবোধ সরকার, অরিন্দম শীল, রাজ চক্রবর্তী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। রাজ্যের মন্ত্রী তথা নাট্যকার ব্রাত্য বসুর আহ্বানে ওই সভা হবে বলে জানা গেছে। গত পরশু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বাংলার বিশিষ্ট ব্যক্তিদের পথে নামার আবেদন করেন। তারপরই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। গতকাল অমর্ত্য সেনাকে এনিয়ে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৬ ডিসেম্বর: বিশ্বভারতীর (Visva Bharati University) জমি বিতর্কে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) সমর্থনে এবার পথে নামছেন বাংলার বিশিষ্ট ব্যক্তিরা (Prominent personalities)। আগামীকাল বাংলা অ্যাকাডেমির সামনে বিকাল ৩টে নাগাদ প্রতিবাদ সভা শুরু হবে। অমর্ত্য সেনকে 'হেনস্থার' বিরুদ্ধে প্রতিবাদ সভায় উপস্থিত থাকবেন ব্রাত্য বসু, শুভাপ্রসন্ন, জয় গোস্বামী, যোগেন চৌধুরী, কবীর সুমন, সুবোধ সরকার, অরিন্দম শীল, রাজ চক্রবর্তী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। রাজ্যের মন্ত্রী তথা নাট্যকার ব্রাত্য বসুর আহ্বানে ওই সভা হবে বলে জানা গেছে। গত পরশু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে বাংলার বিশিষ্ট ব্যক্তিদের পথে নামার আবেদন করেন। তারপরই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। গতকাল অমর্ত্য সেনাকে এনিয়ে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’র জমির খানিকটা অংশ বিশ্বভারতীর। এমনই অভিযোগ তুলে সম্প্রতি বিতর্কে জড়িয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। অভিযোগ উঠতেই ক্ষুব্ধ অমর্ত্য সেন নাকি বিশ্বভারতীর উপাচার্য চিঠি লিখে নিজের বক্তব্য জানিয়েছেন। জমি সংক্রান্ত বিতর্ক প্রসঙ্গে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “অমর্ত্যদা কে আমি ও সবাই সম্মান করে। সারা বিশ্ব সম্মান করে। বাংলার মানুষ তাঁকে নিয়ে গৌরব বোধ করেন। আপনারা কি বিশ্বাস করেন, অমর্ত্য সেনের এমন কোনও দিনও আসবে, যে তাঁকে শান্তিনিকেতনে জমি দখল করতে হবে। আমি যতদূর জানি ওনার পরিবার ওখানে ৭০-৮০ বছর আছে এখানে। অমর্ত্য সেন আদর্শগত ভাবে বিজেপির বিরুদ্ধে বলে তাঁর বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলে যাবে, এটা বাংলার মানুষ সহ্য করবে না। এটা বাংলার অসম্মান। আমি বাংলার হয়ে ক্ষমা চাইছি। ক্ষমা করবেন অমর্ত্যদা, আপনাদের মতো মানুষকেও এরা সম্মান দিতে জানেন না। আমি দুঃখিত।" আরও পড়ুন: Mamata Banerjee Writes To Nobel laureate Amartya Sen: জমি বিতর্কে পাশে দাঁড়িয়ে অমর্ত্য সেনকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
মমতা বলেন, "আমাকে আঘাত করতে করতে এ বার বাংলার মনীষীদেরও আঘাত করতে শুরু করেছে। সেটা সহ্য করব না। আজকে যারা আছে, তারা স্থায়ী নয়। তাদের দিন গোনা শুরু হয়ে গেছে। মনে করছে মমতাকে পেয়ে গেছি, সহজ-সরল ঘরের মেয়ে। তাকে গালাগালি দেয় কারণ, সে প্রতিবাদ করে না। কিন্তু শেষ পর্যন্ত আমিই জিতব। অমর্ত্য সেনকে যারা অপমান করেছে তাদের ক্ষমতা চাইতে হবে। ক্ষমা না চাইলে বাংলার বুদ্ধিজীবীদের আবেদন করব অমর্ত্যদার পাশে দাঁড়িয়ে তাঁকে অসস্মানের হাত থেকে বাঁচান। যে যেমন করে পারেন প্রতিবাদ করুন।"
(The above story first appeared on LatestLY on Dec 26, 2020 07:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

