কলকাতা: শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের (West Bengal Assembly's monsoon session) শেষ দিন ছিল। অধিবেশনের কাজ শুরু হতেই বিধানসভার মধ্যে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা (Kurseong's BJP MLA Bishnu Prasad Sharma) পৃথক গোর্খাল্যান্ডের (separate Gorkhaland) দাবিতে স্লোগান (slogans) দিতে শুরু করেন।
পরে অধিবেশন কক্ষের বাইরে থাকা আম্বেদকর মূর্তির পাদদেশে পোস্টার নিয়ে একই অবস্থানে বসেন তিনি। পোস্টারে যা লেখা ছিল, তাতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের থেকে নিজের দল বিজেপিকে বেশি আক্রমণ করতে দেখা গেছে তাঁকে। যার ফলে বেজায় অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব।
কার্শিয়াং বিধানসভার বিধায়কের হাতে ধরা পোস্টারে লেখা ছিল, আমরা গোর্খারা বিজেপিকে তিনবার সাংসদ দিয়েছে। কারণ বিজেপি আমাদের দুটি রাজনৈতিক দাবি পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছিল।
এখন তৃতীয় দফার ৯ মাস ও শেষ সংসদের একটি মাত্র সেশন বাকি আছে। আজ পর্যন্ত আমাদের দাবির বিষয়ে কোনও আলোচনাই হয়নি সংসদে। তাই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এখন আমাদের কাজ চাই, কোন প্রতিশ্রুতি নয়।
প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লির যন্তরমন্তরে শুক্রবার থেকেই পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে তিন দিনের ধরনা কর্মসূচী শুরু করেছে গোর্খা জনমুক্তি মোর্চা। বিমল গুরুংয়ের নেতৃত্বে দলের সমস্ত মোর্চার নেতা-কর্মীরাই থাকছেন এই কর্মসূচীতে। বিজেপির সংকল্প পত্র অনুযায়ী পাহাড়ে কী কাজ হয়েছে তা তুলে ধরাও হবে এই ধরনা মঞ্চ থেকে। আরও পড়ুন: Supreme Court: অন্য রাজ্যে সাক্ষী দিতে গেলে জানতে হবে দেশের রাষ্ট্র ভাষা, জানাল সর্বোচ্চ আদালত (দেখুন টুইট)
On the last day of #WestBengal Assembly's monsoon session, #BJP MLA from Kurseong constituency #BishnuPrasadSharma raised his voice in favour of a separate Gorkhaland state.
As session commenced for day, Sharma started raising slogans in support of the separate state proposed to… pic.twitter.com/VPXbbwdiSm
— IANS (@ians_india) August 4, 2023