Jagaddhatri Puja 2025: আজ থেকে আগামী রবিবার পর্যন্ত জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের জন্য চক্র রেল চলাচলে করা হবে নিয়ন্ত্রণ,জানাল পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন
রাজ্য প্রশাসনের অনুরোধে জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের জন্য আজ (৩১ অক্টোবর) থেকে আগামী রবিবার (২ নভেম্বর) পর্যন্ত চক্র রেল চলাচলে নিয়ন্ত্রণ করবে।
ওই সময়কালে দুটি ট্রেন 30416 শিয়ালদা - BBD Bag লোকাল ও 30451 BBD Bag - Baruipur লোকাল বাতিল থাকবে। তিনটি ট্রেন 30122 নৈহাটি - বালিগঞ্জ ( ভায়া প্রিন্সেপ ঘাট) 30312 বারাসাত - মাঝেরহাট ও 30314 দত্তপুকুর - মাঝেরহাট লোকাল কলকাতা স্টেশনে যাত্রা শেষ করবে। তিনটি ট্রেন 30331 মাঝেরহাট - হাবড়া 30111বালিগঞ্জ - ব্যারাকপুর 30313 মাঝেরহাট - বারাসাত লোকাল কলকাতা স্টেশন থেকে ছাড়বে। 30154 নৈহাটি - মাঝেরহাট লোকাল ঘুর পথে চলবে এবং শিয়ালদা নর্থ স্টেশনে যাত্রা শেষ করবে। 30123 মাঝেরহাট - নৈহাটি লোকাল শিয়ালদা নর্থ সেকশন থেকে ছাড়বে। 30711 লক্ষ্মীকান্তপুর - মাঝেরহাট লোকাল বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে। 30552 মাঝের হাট - ঘুটিয়ারি শরীফ লোকাল বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করবে। 30332 হাবড়া - মাঝেরহাট লোকাল কাঁকুড়গাছি রোড জংশন - বালিগঞ্জ হয়ে মাঝেরহাটে যাবে। 30353 মাঝেরহাট - দত্তপুকুর লোকাল মাঝেরহাট থেকে ছাড়বে এবং 30135 মাঝেরহাট - রানাঘাট লোকাল পরিবর্তিত রুটে চলবে। 30112 ব্যারাকপুর - মাঝেরহাট লোকাল ঘুরপথে চলবে এবং বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে। 30317 মাঝেরহাট - দত্তপুকুর লোকাল বালিগঞ্জ থেকে ছাড়বে এবং বালিগঞ্জ - কাঁকুড়গাছি রোড হয়ে চলবে। একটি শিয়ালদা - বারুইপুর স্পেশাল শিয়ালদা থেকে সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে ছাড়বে বলে রেল সূত্রের খবর।
(The above story first appeared on LatestLY on Oct 31, 2025 02:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

