Eastern Railway New AC Local Train: পুজোর আগে যাত্রী পরিষেবায় জোর, শিয়ালদহ বিভাগে চারটি এসি ইএমইউ লোকাল ট্রেন সহ মোট ছয়টি ইএমইউ লোকাল ট্রেন চালু পূর্ব রেলওয়ের
যাত্রী পরিষেবা উন্নয়নের লক্ষ্যে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামীকাল (05.09.2025) চারটি AC EMU লোকাল সহ মোট ছয়টি EMU লোকাল চালু করতে চলেছে। পাশাপাশি বনগাঁ সেকশনে ৯ টি EMU লোকালের সময় সুচির ও পরিবর্তন করা হচ্ছে বলে রেল সূত্রের খবর। চারটি AC EMU লোকালের মধ্যে 33762 রানাঘাট - বনগাঁ - শিয়ালদা AC EMU লোকাল রানাঘাট থেকে সকাল ৭ টা ১১ মিনিটে ছেড়ে সকাল ৯ টা ৩৭ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে। এবং 33761 শিয়ালদা - বনগাঁ - রানাঘাট AC EMU লোকাল সন্ধ্যা ৬ টা ১৪ মিনিটে শিয়ালদা ছেড়ে রাত ৮ ট ৪১ মিনিটে রানাঘাটে পৌঁছাবে বলে রেল সূত্রের খবর। অন্যদিকে, 31845 শিয়ালদা - কৃষ্ণনগর AC EMU লোকাল শিয়ালদা থেকে সকাল ৯ টা ৪৮ মিনিটে ছেড়ে বেলা ১২ টা ৭ মিনিটে কৃষ্ণনগরে এবং 31846 কৃষ্ণনগর - শিয়ালদা AC EMU লোকাল কৃষ্ণনগর থেকে দুপুর ১ টা ৩০ মিনিটে ছেড়ে বিকেল ৩ টে ৪০ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে। অন্যদিকে, বারাসাত - হাসনাবাদ সেকশনে 33331 বারাসাত - হাসনাবাদ EMU লোকাল বারাসাত থেকে দুপুর ১২ টা ১৫ মিনিটে ছেড়ে দুপুর ১ টা ৩৮ মিনিটে হাসনাবাদে এবং 33326 হাসনাবাদ - বারাসাত EMU লোকাল হাসনাবাদ থেকে দুপুর দুটো ৩৩ মিনিটে ছেড়ে বিকেল তিনটে ৫৭ মিনিটে বারাসতে পৌঁছাবে। এছাড়া , যে ৯ টি EMU লোকালের সময়সূচি পরিবর্তিত হচ্ছে সেগুলি হল 33802 বনগাঁ - শিয়ালদা, 33368 বনগাঁ - দমদম ক্যান্টনমেন্ট, 33369 বারাসাত - বনগাঁ , 33422 মধ্যমগ্রাম - শিয়ালদা, 33401 শিয়ালদা - বারাসাত, 30331 মাঝেরহাট - হাবড়া, 33891দমদম ক্যান্টনমেন্ট - বনগাঁ, 33370 বনগাঁ - বারাসাত, 33854 বনগাঁ - শিয়ালদা লোকাল।
(The above story first appeared on LatestLY on Sep 04, 2025 12:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

