Mamata Banerjee (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ৩০ জিসেম্বর: কোভিড সংক্রমণ ক্রমশ বাড়ছে কলকাতায় (Kolkata) কারণ ট্রেন, বিমানে চড়ে মানুষ প্রথমে এখানেই আসছেন। তার জেরেই কলকাতায় সংক্রমণ বাড়ছে ক্রমশ। এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি যে সমস্ত দেশে ওমিক্রন সংক্রমণ হু হু করে বাড়ছে, সেইসব দেশ থেকে আসা বিমানযাত্রীদের উপর কী ধরনের বিধিনিষেধ কার্যকর করা হবে, সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের চিন্তাভাবনা করা উচিত বলেও মনে করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, বুধবার পশ্চিমবঙ্গে (West Bengal)  আরও ৫ জনের শরীরে ওমিক্রন (Omicron)  ধরা পড়ে। যা নিয়ে এই মুহূর্তে রাজ্যে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১১-তে।

 

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান, এই মুহূর্তে রাজ্যের সর্বত্র লকডাউনের চিন্তাভাবনা করা হচ্ছে না। রাজ্য়ের সর্বত্র এই মুহুর্তে কোভিড কড়াকড়ি জারি করলে, তা অর্থনৈতিক অবস্থার উপর প্রভাব ফেলবে। ফলে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে লকডাউনের চিন্তাভাবনা করা হচ্ছে না বলেই জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:  Omicron: দিল্লিতে ক্রমশ গোষ্ঠী সংক্রমণের দিকে এগোচ্ছে ওমিক্রন, আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর