Coronavirus in Kolkata: হোম কোয়ারান্টাইন নিয়ে নতুন নির্দেশিকা স্বাস্থ্য দপ্তরের, জেনে নিন কী কী আছে তাতে
হোম কোয়ারান্টাইন (Home quarantine) নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর (Department of health) । ১৩ দফা বিধিনিষেধ আছে সেই নির্দেশিকায়। হোম কোয়ারান্টাইনে কী করা যাবে, আর কী করা যাবে না, তা উল্লেখ রয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯। মৃত্যু হয়েছে দমদমের বাসিন্দা এক ব্যক্তির। বাইরে থেকে কেউ এলে তাঁকে ১৪ দিন বাধ্যতামূলকভাবে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কেউ যদি নিজেকে অসুস্থ বোধ করেন, তাঁর শরীরে যদি উপসর্গ দেখা দেয়, তাহলে তাঁকেও নিজেকে বাড়িতে কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা, ২৫ মার্চ: হোম কোয়ারান্টাইন (Home quarantine) নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর (Department of health) । ১৩ দফা বিধিনিষেধ আছে সেই নির্দেশিকায়। হোম কোয়ারান্টাইনে কী করা যাবে, আর কী করা যাবে না, তা উল্লেখ রয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯। মৃত্যু হয়েছে দমদমের বাসিন্দা এক ব্যক্তির। বাইরে থেকে কেউ এলে তাঁকে ১৪ দিন বাধ্যতামূলকভাবে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কেউ যদি নিজেকে অসুস্থ বোধ করেন, তাঁর শরীরে যদি উপসর্গ দেখা দেয়, তাহলে তাঁকেও নিজেকে বাড়িতে কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কী বলা হয়েছে নতুন নির্দেশিকায়--
- আলো বাতাস মুক্ত ঘরে একা থাকা বাঞ্ছনীয়। অতি অবশ্যই আলাদা শৌচাগার ব্যবহার করতে হবে
- একটি ঘরে একা থাকা সম্ভব না হলে পরিবারের অন্য সদস্যদের সাথে ১ মিটার দূরত্ব বজার রাখতে হবে
- বয়স্ক, গর্ভবতী মহিলা ও ছোটো বাচ্চাদের অথবা অসুস্থ সদস্যদের থেকে দূরে থাকতে হবে
- বাড়ির বাইরে যাবেন না। কোনওভাবেই কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন না
- বারবার সাবান দিয়ে হাত ধোবেন
- খাবার পাত্র পরিবারের অন্য কেউ ব্যবহার করতে পারবে না
- ২৪ ঘণ্টা মুখে মাস্ক পরে থাকুন। প্রতি ৬-৮ ঘণ্টা অন্তর মাস্ক পরিবর্তন করুন। পুরনো মাস্ক পুড়িয়ে বা মাটিতে পুঁতে ফেলুন
- শারীরিক অবস্থার অবনতি হলে হেল্প লাইনে নম্বরে যোগাযোগ করুন
- পরিবারের একজনই মাত্র আপনাকে দেখাশোনা করবে
- বালিশ, বিছানা ঝাড়া থেকে বিরত থাকতে হবে। ঘর পরিষ্কার করার সময় মাস্ ও গ্লাভস পরবেন। পরে সাবান দিয়ে হাত ধুতে হবে
- অন্য কাউকে বাড়িতে আসতে দেবেন না
- ঘরের মেঝে, চেয়ার, চেবিল, দরজার হাতল প্রতিদিন ব্লিচিং সলিউশান দিয়ে পরিষ্কার করুন
- সাধারণভাবে ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকতে হবে। এই সময় স্বাস্থ্য দপ্তরের কর্মীরা আপনার খোঁজ নেবেন। তাঁদের সঙ্গে সহযোগিতা করবেন
এদিকে করোনাভাইরাসের মোকাবিলায় এবার কঠোর হল কলকাতা পুলিশ। লকডাউনের সময় রাস্তায় বের হলে হাতে বিশেষ স্ট্যাম্প লাগানোর প্রক্রিয়া শুরু হল। এর ফলে কোনও ব্যক্তি নির্দেশ অমান্য করে লকডাউনের সময় রাস্তায় বের হচ্ছেন কি না, তা সহজে চিহ্নিত করা যাবে। করোনাভাইরাস মোকাবিলায় ঘরে থাকাই একমাত্র হাতিয়ার বলে বারবার সতর্ক করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং প্রশাসনিক কর্তারা। তার পরেও অনেকেই লক ডাউনের নির্দেশ ঠিকমতো পালন করছেন না। সেই কারণেই এবার হাতের কবজিতে একটি বিশেষ ছাপ লাগানোর প্রক্রিয়া শুরু হল। ভোটের সময় যে কালি দিয়ে আঙুলে দাগ লাগানো হয়, সেই একই কালি দিয়ে হাতে ছাপ মারা হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে ঘুরে বেড়াতে দেখলে প্রথম তাঁকে সতর্ক করা হবে বলে জানিয়েছে প্রশাসন। দ্বিতীয় বার নিয়ম ভেঙে ধরা পড়লে ছয় মাসের কারাবাস হবে।
(The above story first appeared on LatestLY on Mar 25, 2020 03:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

