Coronavirus In Kolkata: পার্ক স্ট্রিট থানার অফিসার করোনা আক্রান্ত

করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলে কলকাতা পুলিশের (Kolkata Police) আরও এক অফিসার। এবার পার্ক স্ট্রিট থানার (Park Street Police Station স্পেশাল ব্রাঞ্চের এক কর্মী আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এনিয়ে কলকাতা পুলিশের মোট ৯ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হলেন। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, গতকাল প্রথমে বউবাজার থানার ওসি করোনায় আক্রান্ত বলে জানা যায়। দিনকয়েক ধরে জ্বর আসছিল ওই পুলিশ আধিকারিকের। এরপর তাঁর পরীক্ষা হয়। মঙ্গলবার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। করোনা আক্রান্ত। এরপরই তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

Coronavirus In Kolkata: পার্ক স্ট্রিট থানার অফিসার করোনা আক্রান্ত
করোনাভাইরাস (Photo Credit: IANS)

কলকাতা, ৭ মে: করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলে কলকাতা পুলিশের (Kolkata Police) আরও এক অফিসার। এবার পার্ক স্ট্রিট থানার (Park Street Police Station) স্পেশাল ব্রাঞ্চের এক কর্মী আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এনিয়ে কলকাতা পুলিশের মোট ৯ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হলেন। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, গতকাল প্রথমে বউবাজার থানার ওসি করোনায় আক্রান্ত বলে জানা যায়। দিনকয়েক ধরে জ্বর আসছিল ওই পুলিশ আধিকারিকের। এরপর তাঁর পরীক্ষা হয়। মঙ্গলবার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। করোনা আক্রান্ত। এরপরই তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁর।

এর আগে গত ২৭ এপ্রিল প্রগতি ময়দান থানার পুলিশ আধিকারিকের শরীরে উপসর্গ দেখা দেয়। কিন্তু মৃদু উপসর্গ হওয়ায় তিনি হোম কোয়ারেন্টাইনেই ছিলেন। কিন্তু কয়েকদিন পরেও তাঁর জ্বর-সর্দি না সারায় তিনি করোনা পরীক্ষা করান। তাতেই ধরা পড়ে করোনা। ততদিনে তাঁর স্ত্রীর শরীরেও উপসর্গ দেখা দিয়েছে। ফলে দু’জনকেই বাইপাসের ধারে কোভিড হাসপাতালে ভরতি করা হয়। এছাড়াও কলকাতা বন্দর এলাকার একটি থানার পুলিশ আধিকারিক আক্রান্ত হয়েছিলেন করোনায়। তিনি এখন সুস্থ হয়ে বাড়িতে। জোড়াবাগান থানার এক সাব ইনস্পেক্টরও আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। এর আগে কলকাতা উত্তর ডিভিশনের এক পুলিশ কর্মীও আক্রান্ত হয়েছিলেন। তিনি বর্তমানে রোগমুক্ত। আরও পড়ুন: Coronavirus In Kolkata: করোনা আক্রান্ত বউবাজার থানার আধিকারিক, ভর্তি বাইপাসের বেসরকারি হাসপাতালে

করোনার সংক্রমণের জেরে এর আগে মঙ্গলবারই জোড়াবাগান ট্রাফিক গার্ডকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করেছে লালবাজার। করোনায় আক্রান্ত হন জোড়াবাগান ট্রাফিক গার্ডের সার্জেন্ট। তারপরই ওই ট্রাফিক গার্ডের আরও কয়েকজনেরও জ্বর দেখা দেয়। এরপরই কোনও ঝুঁকি না নিয়ে জোড়াবাগান ট্রাফিক গার্ডকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করে লালবাজার।

(The above story first appeared on LatestLY on May 07, 2020 12:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).