একই রাজ্যে দুটি ভিন্ন রাজ্য দিবস। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এই রাজ্যে দুটি আলাদা দিনে পালন করা হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day)। আর এই বিভ্রান্তের কারণে মাথা গুলিয়ে যাচ্ছে আমজনতার। একদিকে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ দিবস হিসাবে মাণ্যতা দিয়েছে পয়লা বৈশাখকে। তখন অন্যদিকে বিজেপির দাবি, ২০ জুন রাজ্যজুড়ে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। মূলত, ১৯৪৭ সালে এই দিনটিতেই অখণ্ড বাংলায় পশ্চিমবঙ্গকে ভারতে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেই কারণে স্বাভাবিকভাবেই বিজেপি এইদিনটে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করছে।
বিজেপির এই দাবি নিয়ে প্রথম থেকেই বিরোধীতা করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি নেতৃত্বের মতে, পয়লা বৈশাখ বাঙালিদের কাছে আলাদা উৎসব। এতে কোনও তাৎপর্যপূর্ণ ইতিহাস নেই। কিন্তু ১৯৪৭ সালে ২০ জুনের একটি ইতিহাস আছে। আজকের দিনটি না হলে পশ্চিমবঙ্গ পূর্ব পাকিস্তানের কবলে চলে যেত। ফলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সিদ্ধান্তকে যুগান্তকারী বলে দাবি করছে বিজেপি। সেই কারণে আজ রাজ্য বিজেপি দফতরের পাশাপাশি রাজভবনেও পালন করা হবে পশ্চিমবঙ্গ দিবস।
রাজ্যবাসীকে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা।
পূর্ব পাকিস্তানের কবল থেকে পশ্চিমবঙ্গের উদ্ধারকর্তা, শ্রদ্ধেয় ড: শ্যামাপ্রসাদ মুখার্জীকে জানাই সশ্রদ্ধ প্রণাম। #PoschimbongoDibos pic.twitter.com/VH6pv8alkI
— BJP West Bengal (@BJP4Bengal) June 20, 2024
অন্যদিকে বিজেপি বা তৃণমূল কারোর তত্ত্বকেই সমর্থন করেনি সিপিএম। তাঁরা আবার মানচিত্রের ওপর জোর দিয়েছে। বামেদের দাবি, পশ্চিমবঙ্গের মানচিত্র ১ নভেম্বর ১৯৫৬ সালে তৈরি হয়েছিল। আর সেই মানচিত্রই এখন সর্বত্র চলছে। ফলে পশ্চিমবঙ্গ দিবস যদি পালন করতেই হয় তাহলে ১ নভেম্বর দিনটিকে মাণ্যতা দেওয়া উচিত।