Partha Chatterjee Arrested By ED: এসএসসি নিয়োগ তদন্ত মামলায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল ইডি, আটক অর্পিতা

এসএসসি নিয়োগ কেলেঙ্কারি (SSC Recruitment Scam) তদন্ত মামলায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) আটক করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তাঁকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল সকালে তাঁর বাড়িতে তল্লাশিতে নামে ইডি-র আধিকারিকরা। প্রায় ২৮ ঘণ্টা পরও পার্থর বাড়িতেই রয়েছেন ইডি-র আধিকারিকরা।

Partha Chatterjee Arrested By ED: এসএসসি নিয়োগ তদন্ত মামলায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল ইডি, আটক অর্পিতা
Partha Chatterjee (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ২৩ জুলাই: এসএসসি নিয়োগ কেলেঙ্কারি (SSC Recruitment Scam) তদন্ত মামলায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ পার্থর নাকতলার বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য যায় ইডির একটি দল। সেই থেকে রাতভর মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। আজ সকাল ১০টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় আটক করা হয়েছে।

জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই রয়েছে ইডি-র দফতর। আজই তাঁকে আদালতে তোলা হবে। পার্থ চট্টোপাধ্য়ায়ের আইনজীবী অনিন্দ্য রাউত বলেছেন, কেন ও কোন মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হল তা জানায়নি ইডি। সিজিও কমপ্লেক্সে গিয়ে এই বিষয়ে কাগজপত্র দেওয়া হবে। আরও পড়ুন: Yasin Malik Hunger Strike: দিল্লির তিহার জেলে অনশন শুরু করল কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক

গতকাল পার্থর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে। এছাড়াও ২০টি মোবাইল ফোনও পাওয়া গিয়েছে। ইডি-র আধিকারিকরা মনে করছেন, এই টাকার সঙ্গে নিয়োগ কেলেঙ্কারির যোগ রয়েছে। টাকার উৎস নিয়ে পার্থকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। যদিও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী টাকা উদ্ধারের প্রশ্নে কোনও উত্তর দিতে পারেননি বলেই সূত্রের খবর।

(The above story first appeared on LatestLY on Jul 23, 2022 10:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).