পশ্চিমবঙ্গ

KMC Polls 2021: পাড়ায় পাড়ায় নিষ্পত্তি সেল থেকে এসি বাসস্টপ, পুরভোটে তৃণমূলের ইস্তেহারে কী কী প্রতিশ্রুতি থাকল

Partha Chandra

আগামী ১৯ ডিসেম্বর, রবিবার কলকাতা পৌরসভা নির্বাচন। তার আগে আজ, শনিবার ঢালা প্রতিশ্রুতি দিয়ে প্রকশ করা হল তৃণমূলের ইস্তেহার। গত দশ বছর ধরে কলকাতা পুরসভা তৃণমূলের দখলে।

West Bengal: অবশেষে রাজ্যে ওমিক্রন? দোহা থেকে কলকাতায় ফিরে কোভিড পজিটিভ মহিলা

Shammi Huda

রাজ্যে (West Bengal) অবশেষে ঢুকেই পড়ল করোনার নয়া প্রজাতি ওমিক্রন? করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি দোহা থেকে কলকাতায় ফেরা মহিলা যাত্রী।

Winter In West Bengal: শুক্রবারেও মেঘ-বৃষ্টির পূর্বাভাস, শনিবারে নামবে পারদ

Shammi Huda

বৃষ্টি ভেজা স্যাঁতস্যাঁতে হেমন্তকে দেখে দৃশ্যতই বিরক্ত বঙ্গবাসী। সবে সবে জাওয়াদের প্রভাব কাটিয়ে আকাশের মুখে ফিরছিল হাসি। তবে তা সম্পূর্ণ হল না, বৃহস্পতিবার দিনভর মেঘলা আকাশ টিপটিপ বৃষ্টিতে পুরো আমেজটাই নষ্ট হয়ে গেল।

Court Quashes FIR Against Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর নামে এফআইআর খারিজ কলকাতা হাইকোর্টের

Sanjoy Patra

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) স্বস্তি পেলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। মানিকতলা থানায় তাঁর নামে দায়ের হওয়া এফআইআর খারিজের নির্দেশ কলকাতা হাইকোর্টের। এফআইআর খারিজের নির্দেশ দিয়ে বিচারপতি কৌশিক চন্দের (Kaushik Chanda) মন্তব্য, "মিঠুনের বলা সংলাপে ভোট পরবর্তী সন্ত্রাসের প্রমাণ নেই। রাজনীতির মঞ্চে মনোরঞ্জনের জন্য অভিনেতারা সংলাপ বলেন। জনসভা থেকে কেন সংলাপ বলেছিলেন, তাও স্পষ্ট করেছেন মিঠুন।"

Advertisement

Bipin Rawat: বিপিন রাওয়াতের মৃত্যুর পর কীভাবে এই ধরনের ছবি পোস্ট করেন? কটাক্ষ নুসরতকে

Jayeeta Basu

বুধবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পুরনো ছবি শেয়ার করেন নুসরত জাহান। যেখানে ব্রালেটে দেখা যায় তাঁকে। তৃণমূল কংগ্রেস সাংসদেরওই ছবি দেখে তাঁকে জোরদার সমালোচনার মুখে পড়তে হয়। বিপিন রাওয়াতের মত্যুতে গোটা দেশ যখন শোক পালন করছে, সেই সময় সাংসদ হয়ে নুসরত কীভাবে ওই ধরনের ছবি শেয়ার করেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। যদিও নুসরত এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি।

IAF Mi-17V5 Helicopter Crash: বিপিন রাওয়াতের মৃত্যুতে রাজ্যসভায় বলতে দেওয়া হল না বিরোধীদের, ক্ষোভ তৃণমূলের সুস্মিতার

Jayeeta Basu

সুস্মিতা দেব বলেন, এটা অত্যন্ত অবমাননাকর যে বিপিন রাওয়াত সহ ১২ জনের মৃত্যুতে বিরোধী দলের কোনও সাংসদ কোনওভাবে শোক প্রকাশ করতে পারবেন না রাজ্যসভায়। বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে শুধুমাত্র প্রতিক্ষামন্ত্রী বলে যাবেন আর কেউ কিছু বলতে পারবেন, এটা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন সুস্মিতা দেব।

Sayantika Banerjee's Car Accident: পথ দুর্ঘটনায় আহত অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

Sanjoy Patra

দুর্ঘটনার কবলে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (Actress Sayantika Banerjee) গাড়ি। বৃহস্পতিবার ভোরে পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় তাঁর গাড়িকে ধাক্কা মারে একটি ১২ চাকার লরি। হাতে গুরুতর আঘাত পেয়েছেন তৃণমূল নেত্রী। কলকাতা না এসে বাঁকুড়ায় ফিরে এসেছেন সায়ন্তিক।

Winter In West Bengal: ঘন কুয়াশায় থমকে শীতের সকাল, ফের নিম্নচাপের খবর দিল হাওয়া অফিস

Shammi Huda

দুর্যোগ যেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পিছু ছাড়ছে না। বৃষ্টি বিদায়ে বঙ্গবাসী হাঁফ ছেড়ে বাঁচলেও শীত এখনও বহু দূরে জানিয়ে দিল হাওয়া অফিস। এদিকে বুধবার সকাল পেরিয়েও দীর্ঘক্ষণ কুয়াশার আস্তরণ শহর কলকাতাকে স্থবির করে রেখেছিল।

Advertisement

KMC Election 2021: তৃণমূলের নির্দেশ অমান্য, দল থেকে বহিষ্কৃত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়

Jayeeta Basu

তনিমা চট্টোপাধ্যায়ের পাশাপাশি সচ্চিদানন্দকেও দল থেকে বহিস্কার করে তৃণমূল কংগ্রেস। কলকাতা পুরসভার ৭২ নম্বর ওয়ার্ড থেকে সচ্চিদানন্দ নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর পর, তাঁকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

West Bengal Weather Update: নিম্নচাপ কাটতেই ফিরল শীতের আমেজ, জেলায় জেলায় কুয়াশার দাপট

Sanjoy Patra

নিম্নচাপ কাটতেই রাজ্যে ফিরল শীতের (Winter) আমেজ। কলকাতায় পারদ নামল ২০ ডিগ্রির নিচে। আজ শহরের (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যদিও তা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। কলকাতা-সহ বিভিন্ন জেলায় সকাল থেকে ঘন কুয়াশা দেখা গিয়েছে। বুধবার সকালে শহরের বেশির ভাগ অংশে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। রাস্তায় যান চলাচলের গতি যেমন শ্লথ হয়ে যায়, অন্যদিকে প্রভাব পড়ে বিমান চলাচলেও। কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে দৃশ্যমান্যতা কমে হয় ১০০ মিটার। সেই জন্য সকালের বেশ কয়েকটি বিমান দেরিতে উড়েছে। সকাল ৫ টা ৩৭ থেকে ৭ টা ৪৫ মিনিট পর্যন্ত কোনও বিমান ওড়েনি কলকাতা বিমানবন্দর থেকে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ থেকে পারদ আরও নামবে। তবে, জাঁকিয়ে শীত পড়তে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

Nusrat-Mimi: নুসরত, মিমি কেন গরহাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে, উত্তর তলব তৃণমূলের

Jayeeta Basu

মঙ্গলবার দিল্লিতে ধর্নার পর তৃণমূল কংগ্রেস সাংসদদের সঙ্গে বৈঠক বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতৃত্ব ডাকার পরও কেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান ওই বৈঠকে হাজির হননি, তা নিয়ে দুজনের কাছে জানতে চাওয়া হয়।

Mamata Banerjee: 'গ্রামে গ্রামে ঢুকছে BSF', নাগাল্যান্ড কাণ্ডের কথা মনে করিয়ে সতর্ক করলেন মমতা

Partha Chandra

নাগাল্যান্ড কাণ্ডের কথা মনে করিয়ে প্রশাসনিক কর্তাদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্ণজোড়ায় দুই দিনাজপুরের প্রশাসনিক বৈঠকে মমতা বললেন, "বিএসএফ মাঝে মধ্যে ঢুকে যায় গ্রামে গ্রামে।

Advertisement

KMC Election 2021: কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য বিজেপি, প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ

Partha Chandra

আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য বিজেপি। সুপ্রিম কোর্টে জমা দেওয়া আবেদন পত্রে রাজ্য বিজেপি জানিয়েছে, কলকাতা পুরভোটে তাদের অন্তত পাঁচজন প্রার্থীদের হুমকি দিয়েছে তৃণমূল।

Jagdeep Dhankhar: পুরভোটে নিরাপত্তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে রাজ্যপাল জগদীপ ধনখড়

Partha Chandra

আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকছে, কী কী প্রস্তুতি নেওয়া হয়েছে, তা নিয়েই রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে বৈঠকে বসছে রাজ্যপাল জগদীপ ধনখড়।

Weather Update In West Bengal: ডিসেম্বরের রেকর্ড বৃষ্টি শেষে আসছে শীত, হাওয়া অফিসের পূর্বাভাস

Shammi Huda

ঘূর্ণিঝড় জাওয়াদ বিদায়ে বৃষ্টিতে (West Bengal Weather Update) ভেসেছে দক্ষিণবঙ্গ। প্রায় এক দশক পরে টানা ২৪ ঘণ্টায় এত বৃষ্টি হল রাজ্যে। রবিবার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত কলকাতায় বৃষ্টির পরিমাণ ৬৮ মিলিমিটার।

TMC Leader Gun Controversy: পিস্তল হাতে নিজস্বী তুলছেন জেলাসভাপতি, তৃণমূলে শোরগোল

Shammi Huda

বিতর্ক যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পিছু ছাড়ছে না। মু্ম্বইতে গিয়ে বাংলার ক্যানসার আক্রান্তদের পরিবারের থাকার জন্য বঙ্গভবন করতে চেয়েছেন তিনি।

Advertisement

Mamata Banerjee: বোলপুরে সাক্ষাৎ, মমতা ‘দিদি’কে চপ-মুড়ি দিলেন 'কেষ্ট' অনুব্রত মণ্ডল

Partha Chandra

ঘূর্ণিঝড় জাওয়াদ বাংলায় সেভাবে দাপট দেখাতে না পারলেও, বৃষ্টির হাত খেকে রেহাই মেলেনি বঙ্গবাসীর। আর তাই আকাশপথে উত্তরবঙ্গ সফরে না গিয়ে ট্রেনেই এদিন উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Kolkata Rains: রাত থেকে টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন অংশে জমছে জল, জল সরাতে তৎপর পুরসভা

Partha Chandra

সাইক্লোন জওয়াদ-এর পর নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন অংশের সঙ্গে কলকাতাতেও হয়েই চলেছে বৃষ্টি। এর ফলে শহরের বিভিন্ন অংশে জমেছে জল। জমা জল সরাতে ততপর কলকাতা পুরসভা। পাম্পিং স্টেশনগুলিকে চালু রাখা হয়েছে।

Massive Rainfall In West Bengal: নিম্নচাপের গেরোয় রাজ্য, রাতভর বৃষ্টির পরে দিনেও অঝোর ধারায় ঝরছে

Shammi Huda

ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি কমিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তবে সেই নিম্নচাপও যে ডিসেম্বরের সকালকে কতটা দুর্বিষহ করে তুলতে পারে আজকের দিনটিই তার উল্লেখযোগ্য প্রমাণ। রবিবার দিনভর বৃষ্টির পর রাতেও অঝোর ধারায় ঝরেছে।

Kolkata: হাসপাতালে ভর্তি মুখ্যমন্ত্রীর ভাই গণেশ বন্দ্যোপাধ্যায়, হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়

Sanjoy Patra

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাই গণেশ বন্দ্যোপাধ্যায় (Ganesh Banerjee)। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা (SSKM Hospital) হয়েছে। ভাইকে দেখতে হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
Advertisement