পশ্চিমবঙ্গ
Winter In West Bengal: হিমের পরশে বাংলা, আজ মরশুমের শীতলতম দিন
Shammi Hudaপৌষের আগমন ধ্বনিতে যেন আবেগতাড়িত শীত, উত্তুরে হাওয়ার শিরশিরানি বাঙালির অন্দরে কাঁপন ধরিয়েছে। তাইতো রঙ বেরঙের সোয়েটার পরে দিনের বেলা চলছে উদযাপন।
Roopa Ganguly: ‘দল আমাকে তাড়াতে পারে’ বললেন রূপা গঙ্গ্যোপাধ্যায়
Shammi Hudaঘোর অনিশ্চয়তায় ভুগছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গ্যোপাধ্যায়। দল তাঁকে তাড়াতে পারে, এমনই আশঙ্কা করছেন তিনি। কারণ পথ দুর্ঘটনায় নিহত বিজেপি কাউন্সিলর তিস্তা বিশ্বাসের পরিবারের পাশে একেবারে সর্বসমক্ষে দাঁড়িয়েছেন।
2 Arrested With Fake Currency: ৪ লাখ টাকার জালনোট-সহ ধর্মতলা থেকে ধৃত ২
Sanjoy Patraধৃতদের বাড়ি রাজস্থানের কোটা। আজ তাদের আদালতে তোলা হবে।
KMC Elections 2021: পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নয়, বিজেপির আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট
Sanjoy Patraকলকাতা পুরভোটে (KMC Elections 2021) কেন্দ্রীয় বাহিনী (Central Forces) মোতায়েন নিয়ে বিজেপির (BJP) আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta HC)। বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ, কেউ নিরাপত্তার অভাব বোধ করলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ জানাবেন। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে পুলিশকে। সব বুথে ওয়ার্ড ভিত্তিক পোলিং এজেন্টর দাবিও খারিজ করল আদালত। পুরভোটের নিরাপত্তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের বক্তব্যে আদালত যে সন্তুষ্ট, তা এই নির্দেশ থেকে পরিষ্কার। বৃহস্পতিবারই কমিশন ও রাজ্য একসুরে আদালতে জানায় যে পুরভোটে যে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে, সেটা যথেষ্ট।
West Bengal Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ল, আগামী কয়েকদিনে আরও নামবে পারদ
Sanjoy Patraনিম্নচাপের গেরো কাটতেই রাজ্যে জাঁকিয়ে বসেছে শীত (Winter)। আগামী কয়েকদিনে আরও জাঁকিয়ে শীত পড়তে পারে বলে জানাল আবহাওয়া দফতর (IMD)। কলকাতায় (Kolkata) গত কয়েক ধরেই সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে। জেলায় জেলায় সকালে হালকা কুয়াশার দেখা মিলছে। আলিপুর আবহওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার আকাশ থাকবে পরিষ্কার। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। অন্য দিকে, সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
Abhishek Banerjee Slams BJP: অমিত শাহর জন্য ১ মিনিট নীরবতা পালন হোক, দুর্গাপুজোর হেরিটেজ স্বীকৃতিতে বিজেপিকে তুলোধনা অভিষেকের
Shammi Hudaবুধবার কলকাতার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে UNESCO। এই খবরে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Durga Puja Inscribed On The UNESCO Intangible Heritage List: কলকাতার দুর্গাপুজোকে ‘হেরিটেজ’ স্বীকৃতি UNESCO-র
Shammi Hudaকলকাতার দুর্গাপুজোকে স্বীকৃতি দিল UNESCO। ইউনেস্কোর লিস্ট অফ ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের তালিকায় জায়গা পেল কলকাতার দুর্গাপুজো। হ্যাঁ, শরৎকালের ওই চারদিনের উৎসব মুখরতাকে হেরিটেজ ঘোষণা করল ইউনেস্কো।
Mamata Banerjee: ২০২৪ লোকসভায় গোটা দেশে হারুক বিজেপি, আবার 'খেলা হবে': মমতা ব্যানার্জি
Partha Chandra২০২১-এ বাংলা বিধানসভা নির্বাচনের মত ২০২৪-লোকসভা নির্বাচনেও খেলা হবে। কলকাতা পুরভোটের প্রচারে স্বমেজাজে এমন কথাই বললেন মমতা ব্যানার্জি। তৃণমূল সুপ্রিমো বললেন, ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি সব জায়গায় হারুক সেটাই চাইব।
Omicron: ওমিক্রন আক্রান্তের খোঁজ বাংলায়, আক্রান্ত আবুধাবি ফেরত মুর্শিদাবাদের ৭ বছরের বালক
Partha Chandraকরোনা ভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রন এবার ঢুকে পড়ল বাংলায়। মুশির্দাবাদের ফরাক্কায় সাত বছরের এক বালক সম্প্রতি আবুধাবি থেকে ফিরেছিল। তার দেহে করোনার নয়া প্রজাতি ওমিক্রন ধরা পড়ে।
KMC Elections 2021: কলকাতা পুরসভা নির্বাচনে স্থগিতাদেশ দিল না হাইকোর্ট
Partha Chandraরবিবার, ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভা নির্বাচন আয়োজন হতে আর কোনও বাধা রইল না। আজ, বুধবার কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দিল, কলকাতা পুরভোটে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না।
Winter In West Bengal: বুধবারেও শীতের চওড়া ব্যাটিং, আপতত ক্রিজেই থাকছে উত্তুরে হাওয়া
Shammi Hudaমেঘ জমানো অভিমান সরিয়ে বাংলায় একেবারে দিলদরিয়া শীত। বেলা বাড়লেও কমছে না ঠান্ডার কামড়। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, এ ছদ্ম শীত নয়, একেবারে আদি অকৃত্রিম নির্ভেজাল শীত।
Mamata Banerjee: 'আমি ব্রাক্ষ্মণ, বিজেপির কাছ থেকে ক্যারেকটার সার্টিফিকেট চাই না', বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
Jayeeta Basuকলকাতা পুরসভার ভোটের প্রচারের মাঝেই গোয়ায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমন খবর আগেই মেলে। পূর্ব নির্ধারিত সেই কর্মসূচি অনুযায়ী ফের গোয়ায় যান তৃণমূল কংগ্রেস নেত্রী। গোয়ায় পৌঁছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সোমবার জনসভা করেন বাংলার মুখ্যমন্ত্রী।
KMC Poll 2021: কলকাতা পুরভোটে সব বুথেই থাকছে সিসিটিভি, হাইকোর্টে জানাল কমিশন
Partha Chandraআগামী রবিবার, ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভা নির্বাচন। তার আগে আজ, মঙ্গলবার আদালতে বড় ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। জানানো হল, শুধু স্পর্শকাতর বুথেই নয় শহরের ১৪৪টি ওয়ার্ডের সব বুথেই CCTV ক্যামেরার নজরদারি থাকছে।
Winter In West Bengal: মঙ্গলবারে আরও ঠান্ডা, শীতের আগমনে খুশি বঙ্গবাসী
Shammi Hudaনিম্নচাপের গেরো কাটিয়ে ঘূর্ণাবর্তের আগল খলে পশ্চিমী ঝঞ্ঝাকে তোয়াক্কা না করে মধ্য ডিসেম্বরে শীত (Winter In West Bengal) এসেছে বাংলায়। সোমবারের পরে তাই মঙ্গলবারেও নামল পারদ। চলতি সপ্তাহে আর পারদ না নামলেওই এই ঠান্ডা বজায় থাকবে বলে জানিয়েছে লিপুরের হাওয়া অফিস।
Mamata Banerjee: 'ভোট ভাগ করতে আসিনি, বিজেপির বিরুদ্ধে লড়তে এসেছি', গোয়ায় বললেন মমতা
Jayeeta Basuমমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি সব ভাষা বোঝেন। তিনি মারাঠিও যেমন বোঝেন, তেমনি কোঙ্কনিও বোঝেন। তাই গোয়ার মানুষে যেন তাঁর কাছ থেকে কিছু না লুকোন, সেই আবেদন করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। মমতার পাশাপাশি গোয়ার জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে।
TMC: মমতা বন্দ্য়োপাধ্যায়ের সফরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী আলেমাও চার্চিল
Jayeeta Basuসম্প্রতি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্ল্যালেইরো তৃণমূল কংগ্রেসে যোগ দেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন লুইজিনহো। বর্তমানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতি হলেন লুইজিনহো।
Winter In West Bengal: উত্তুরের হাওয়ার শিরশিরানি, সোমবারে শীত ফিরল বঙ্গে
Shammi Hudaমেঘ আর নিম্নচাপের অধ্যায় শেষ হতেই বঙ্গে ফিরল শীত (Winter In West Bengal)। রবিবার বিকেল থেকে বাড়চিল উত্তুরে হাওয়া। রাতে পারদ নামতেই শীতের আভাস স্পষ্ট হল। আর সোমবার সকাল থেকে গরম পোশাকে মুড়িয়ে বাড়ির বাইরে এল বঙ্গবাসী।
Mamata Banerjee: সংসদ হামলার ২০ বছর, সাহসী শহিদ নিরাপত্তাকর্মীদের শ্রদ্ধা জানালেন মমতা
Shammi Hudaআজ ১৩ ডিসেম্বর, ২০০১ সালের সংসদ হামলার ২০ বছর। এই দিনেই দেশরক্ষায় ব্রতী সেইসব শহিদ সাহসী নিরাপত্তাকর্মীদের স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।
Suvendu Adhikari: কৃষকদের সমস্যা নিয়ে কথা বলতে রাজ্যপালের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী
Partha Chandraরাজ্যের কৃষকদের সমস্যা, কষ্টের কথা জানাতে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সারের কালোবাজারির কারণে বাংলার কৃষকরা বড় সমস্যায় আছেন বলে দাবি করেন শুভেন্দু।