পশ্চিমবঙ্গ
Narayan Debnath Health Update: অবস্থা অত্যন্ত সঙ্কটজনক, ভেন্টিলেশনে নারায়ণ দেবনাথ
Sanjoy Patraপ্রখ্যাত কার্টুনিস্ট, হাঁদা-ভোঁদা, বাঁটুল দি গ্রেটের স্রষ্টা নারায়ণ দেবনাথের (Narayan Debnath) শারীরিক অবস্থার অবনতি। গতকাল রাতে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ৯৭ বছরের কার্টুনিস্ট চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। ফুসফুসে জল জমে যাচ্ছে। মূত্রনালিতে সংক্রমণ রয়েছে। সোডিয়াম ও পটাশিয়াম লেভেলও আশাজনক নয়।
Pallabi Chatterjee Covid Positive: করোনা আক্রান্ত অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়, বাড়িতেই আইসোলেশনে রয়েছেন
Sanjoy Patraকরোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় (Pallabi Chatterjee)। জানা গিয়েছে, তাঁর হালকা উপসর্গ রয়েছে। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। করোনা আক্রান্ত হন পল্লবীর দাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও (Prosenjit Chatterjee)। গত বুধবার করোনা আক্রান্ত হওয়ার কথা জানান অভিনেতা। টুইট তিনি লেখেন, "দুর্ভাগ্যজনক ভাবে আমি কোভিড পজিটিভ। চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছি। আশা করছি, খুব তাড়াতাড়ি সেরে উঠব।"
West Bengal Weather Update: মেঘ-বৃষ্টির খেলা শেষে ফের নামল তাপমাত্রার পারদ
Sanjoy Patraমেঘ-বৃষ্টির খেলা শেষে ফের নামল তাপমাত্রার (Temperature) পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আজ সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। ঠান্ডা বাতাস বইছে সকাল থেকেই। আলিপুর আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী তিন-চারদিন শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। যার কারণে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। শীতের (Winter) আমেজ অনুভূত হতে পারে।
Covid-19: রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ নামল ২০ হাজারের নিচে, সক্রিয় আক্রান্তের সংখ্যা দেড় লক্ষ ছাড়াল
Partha Chandraরাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নিচে নামল। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবাঙলায় ১৯ হাজার ৬৪ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন।
West Bengal Covid-19 Restrictions: রাজ্যে বাড়ল বিধিনিষেধের মেয়াদ, খোলা জায়গায় করা যাবে মেলা, বিয়ে বাড়িতে সর্বোচ্চ ২০০
Sanjoy Patraরাজ্যে করোনা বিধিনিষেধের (West Bengal Covid-19 Restrictions) মেয়াদ বাড়ল আরও ১৫ দিন। ৩১ জানুয়ারি পর্যন্ত এই ছাড় বহাল থাকবে। কোভিড বিধিনিষেধ নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। মেলা-সহ আরও বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে। করোনা বিধি মেনে খোলা জায়গায় আয়োজন করা যাবে মেলা। বিয়েবাড়িতে ২০০ জন কিংবা বিয়েবাড়ির মোট আসন সংখ্যার অর্ধেক, তার মধ্যে যেটা কম, সেই পরিমাণ আমন্ত্রিত উপস্থিত থাকতে পারবেন। আগের নির্দেশিকাতে বিয়েবাড়িতে সর্বোচ্চ ৫০ জনের উপস্থিতির কথা বলা ছিল।
West Bengal Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজও বৃষ্টি দক্ষিণবঙ্গে, কাল থেকে ফিরতে পারে শীত
Sanjoy Patraপশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনিবার দিনভর মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাহাড় এবং ডুয়ার্সেও।
Madan Mitra: কুণাল-কল্যাণের বাগযুদ্ধ, অভিষেকের পাশে দাঁড়িয়ে মুখপাত্র, সাংসদকে আক্রমণ মদনের
Jayeeta Basuমদন মিত্র আরও বলেন, দলের মুখপত্র হয়ে যাঁরা কথা বলছেন, তাঁদের বলে দেওয়া উচিত তাঁদের মুখ এবং পত্রটা কতদূর। তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর নেতৃত্বেই সবকিছু হবে বলে স্পষ্ট জানান মদন মিত্র।
Covid-19 Cases In West Bengal: ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ২২,৬৪৫ জন, মোট মৃত্যু ছাড়াল ২০ হাজারের গণ্ডি
Sanjoy Patra২৪ ঘণ্টায় বাংলায় (West Bengal) কোভিড (Covid-19) আক্রান্ত হলেন ২২ হাজার ৬৪৫ জন। ওই সময়ে মৃত্যু হয়েছে ২৮ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৬৮৭ জন। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বাংলার মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৬৩ হাজার ৬৯৭। মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ১৩ জনের। মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ৯৮ হাজার ২০১ জন। বর্তমানে রাজ্যে ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জনের চিকিৎসা চলছে। রাজ্যে সংক্রমণের হার বেড়ে হয়েছে ৩১.১৪ শতাশ।
TMC: অভিষেককে সমর্থন করে কল্যাণকে খোঁচা, দলীয় নেতৃত্বের হস্তক্ষেপে 'চ্যাপ্টার ক্লোজড' করলেন কুণাল
Jayeeta Basuসম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী দুমাস সমস্ত মেলা, খেলাসহ রাজনৈতিক সমাবেশ বন্ধ রাখা উচিত। মানুষ বাঁচলেই তাঁরা বাঁচবেন বলে মন্তব্য করেন অভিষেক।
Guwahati-Bikaner Express Derailment: 'ট্রেন কি নিজে নিজেই ডিরেল হয়, মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা', সিবিআই তদন্তের দাবি রূপার
Jayeeta Basuবৃহস্পতিবার গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ার পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দেন রূপা। তিনি প্রশ্ন তোলেন, ট্রেন কি নিজেই ডিরেল হয়? রেল ট্র্যাক কি বোঝে সামনেই নির্বাচন, রেল নিয়ে অনেকদিন কোনও বাজে খবর হয়নি। মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলার অভিযোগ তোলেন বিজেপি নেত্রী।
West Bengal Municipal Election 2022: পুর নির্বাচন ৪-৬ সপ্তাহের জন্য স্থগিত রাখা যায় কি? কমিশনকে জানাতে বলল কলকাতা হাইকোর্ট
Sanjoy Patraহাইকোর্টের স্পষ্ট নির্দেশ, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ভোট করানো বা ভোট স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে কমিশনকেই।
Guwahati-Bikaner Express Derail: ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
Sanjoy Patraএদিকে, দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছ ৯। আহত হয়েছেন কমপক্ষে ৩৬ জন। তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল ও জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে।
West Bengal Weather Update: শীতকে বুড়ো আঙুল দেখিয়ে সংক্রান্তিতে বৃষ্টিমুখর রাজ্য
Shammi Hudaমেঘ বৃষ্টির পালা কাটিয়ে মাঘের শুরুতে ফের ফিরছে শীত। এমনই আশার আলো দেখাল আলিপুরের হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, শুক্রবার থেকে কাটবে মেঘ। উপকূলীয় জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Guwahati-Bikaner Express Derail: বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, আজই ঘটনাস্থলে পৌঁছবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
Sanjoy Patraগতকাল বিকেলে উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। ময়নাগুড়ি এবং দোমোহনির মাঝে গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস লাইনচ্যুত (Guwahati-Bikaner Express Derailment) হয়। যার জেরে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল (Northeast Frontier Railway)। আহতের সংখ্যা কমপক্ষে ৫০। তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, ময়নাগুড়ি ও জলপাইগুড়ি হাসপাতালে চিকিৎসা চলছে। উদ্ধারকাজ শেষ হয়েছে। এখন রেল লাইন থেকে ইঞ্জিন ও কামরাগুলি সরানোর কাজ চলছে।
Guwahati-Bikaner Express Derailment: উদ্ধারকাজ পর্যবেক্ষণ রাজ্যের আধিকারিকদের, আহতদের চিকিৎসা পরিষেবার ব্যবস্থা মুখ্যমন্ত্রীর
Jayeeta Basuদুর্জেঘটনার জেরে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর বিষয়টি নিয়ে খোঁজ খবর শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ময়নাগুড়িতে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিচ্ছেন।
Guwahati-Bikaner Express Derailed: ময়নাগুড়ির দোমাহনিতে লাইনচ্যুত পটনা-গুয়াহাটি বিকানের এক্সপ্রেস, এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু
Sanjoy Patraজলপাইগুড়ির ময়নাগুড়িতে লাইনচ্যুত পটনা- গুয়াহাটি বিকানের এক্সপ্রেস (Guwahati-Bikaner Express)। ট্রেনের চারটি কামরা লাইনচ্যুত হয়েছে। বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার ময়নাগুড়ির দোমোহনি এলাকায় বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
Narayan Debnath Hospitalised: অসুস্থ নারায়ণ দেবনাথ, ভর্তি হাসপাতালে
Shammi Hudaঅসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ(Narayan Debnath)।হাসপাতাল সূত্রের খবর, ৯৮ বছরের কার্টুন শিল্পীকে রক্ত দেওয়া হচ্ছে। তাঁর শ্বাস প্রশ্বাসের সমস্যাও রয়েছে।