পশ্চিমবঙ্গ
Jagdeep Dhankhar: রাজ্য, রাজ্যপাল সংঘাত দিল্লির অন্দরে, ধনখড়কে নিয়ে আলোচনার দাবিতে ওয়াক আউট তৃণমূলের
Jayeeta Basuসম্প্রতি রাজ্যপালকে ট্যুইটারে 'ব্লক' করেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের সামনে প্রকাশ্যে সেই কথা তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যপালের ট্যুইটে তাঁর 'ইরিটেশন' হত। সেই কারণেই তিনি রাজ্যপালকে ট্যুইটারে ব্লক করেছেন বলে জানান মুখ্যমন্ত্রী।
Mahua Moitra: 'নেতাজি জীবিত থাকলে তিনি কি মুসলিমদের প্রতি বিদ্বেষ সহ্য করতেন?' কেন্দ্রকে তোপ মহুয়ার
Jayeeta Basuমহুয়া মৈত্র লোকসভায় নেতাজিকে নিয়েও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। মহুয়া বলেন, ভারতের সব ধর্মের মানুষের প্রতি সরকারকে নিরপেক্ষ থাকতে হবে।
West Bengal Weather Update: উধাও শীত, পশ্চিমী ঝঞ্ঝার জেরে জেলায় জেলায় বৃষ্টি
Sanjoy Patraরাজ্যের কয়েকটি জেলায় শুরু হল বৃষ্টি (Rain)। সরস্বতী পুজোর আগের দিন এমনিতেই একেবারে উধাও শীত (Winter)। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (Temperature) ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। পশ্চিমী ঝঞ্ঝার কারণে শুক্রবার থেকেই প্রচুর পরিমাণে জ্বলীয়বাষ্প প্রবেশ করে। সকাল থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আকাশ কালো মেঘে ঢাকা ছিল, একটু বেলা হতেই শুরু হয়েছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের সাত জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা।
Dilip Ghosh: উত্তরপ্রদেশের ভোটে মমতা কাকে সমর্থন করলেন, তাতে কোনও প্রভাব পড়বে না, কটাক্ষ দিলীপের
Jayeeta Basuদিলীপ ঘোষ দাবি করেন, উত্তরপ্রদেশে প্রচারের জন্য মমতা বন্দ্য়োপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এক প্রকার জোর করেই উত্তরপ্রদেশে প্রচারে যাচ্ছেন বলে মন্ত্বয করেন দিলীপ ঘোষ।
Kolkata: অনুমতি ছাড়া অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Sanjoy Patraতাদের অনুমতি ছাড়া তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে ৪ সপ্তাহ কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। আজ এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে, আদালত জানিয়ে দিয়েছে যে সিবিআই তলব করলে অনুব্রতকে দুর্গাপুরে সিবিআই (CBI)-র অফিসে হাজির হতে হবে। অনুব্রতর বিরুদ্ধে তদন্ত জারি রাখতেও পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ভোট-পরবর্তী হিংসার মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য অনুব্রতকে তলব করেছিল সিবিআই। সিবিআই নোটিশের বিরুদ্ধে আবেদন করেছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।
WB Municipal Elections 2022: ২৭ ফেব্রুয়ারি বাকি ১০৮টি পুরসভার ভোটগ্রহণ
Sanjoy Patra২৭ ফেব্রুয়ারি বাকি ১০৮টি পুরসভার ভোটগ্রহণ (Municipal Election)। বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। ৯ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি বাকি ১০৮টি পুরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ৮ মার্চের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনের।
Schools Reopen In West Bengal: কোভিডবিধি মেনে আজ থেকে খুলে গেল স্কুল, খুশি পড়ুয়া থেকে অভিভাবকরা
Sanjoy Patraরাজ্যে আজ থেকে খুলে গেল স্কুল (School)। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন আজ থেকে শুরু হবে। সোম থেকে শনিবার সপ্তাহে ৬দিন ক্লাস হবে। কোভিড বিধিকে (Covid Restrictions) মেনেই সমস্ত পড়ুয়াকে স্কুলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। প্রত্যেকটি স্কুলে সকাল থেকেই দেখা যায় ছাত্র ছাত্রী ও অভিভাবকদের ভিড়। স্কুল ছাডা়ও কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির দরজাও আজ থেকে খুলে যাচ্ছে। স্কুলের সমস্ত পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের শারীরিক দূরত্ব-সহ অন্য কোভিড বিধি মেনে চলতে হবে। গাদাগাদি না করে প্রয়োজনে শ্রেণিকক্ষের সংখ্যা বাড়াতে হবে।
Winter In West Bengal: পশ্চিমী ঝঞ্ঝার কাঁটায় আজ থেকেই বৃষ্টি, চড়ছে পারদ
Shammi Hudaশীত বিদায়েও সেই পশ্চিমী ঝঞ্ঝার দাপট। হু হু করে চড়ছে পারদ। কলকাতায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি।
Jagdeep Dhankhar: 'আমি একটিও ট্যুইট করিনি মুখ্যমন্ত্রীকে', 'ব্লক' রাজনীতিতে নয়া দাবি রাজ্যপালের
Jayeeta Basuবুধবার ফের সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যা বলছেন, সে বিষয়ে সংবাদমাধ্যম কোনও প্রশ্ন তুলছে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
Mamata Banerjee: 'পদ্ম সম্মান রাজনৈতিক দূষণে পরিণত হয়েছে', তৃণমূলের চেয়ারপার্সন নিযুক্ত হয়ে তোপ মমতার
Jayeeta Basuতৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসেবে ফের নিযুক্ত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে বিরোধীদের আক্রমণ করেন। রাজ্য থেকে ৩৪ বছরের বাম সরকারকে সরাতে পারলে, কেন্দ্র থেকেও বিজেপিকে সরাতে পারবে বলে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।
TMC: আজ তৃণমূলের সাংগঠনিক নির্বাচন, ভোটার ১৫০০, পার্থ চ্যাটার্জি রিটার্নিং অফিসার
Partha Chandraআজ, বুধবার তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। বছর পাঁচেক পর রাজ্যের শাসক দলের সাংগঠনিক নির্বাচন হচ্ছে। এখন রাজ্যের একচেটিয়া আধিপত্য দেখানো তৃণমূলের আভ্যন্তরিন নির্বাচনে দেড় হাজার জন ভোট দিচ্ছেন। দলের প্রধান পদের জন্য নির্বাচন হচ্ছে।
Winter In West Bengal: মাঘের শীত উধাও হয়ে ফিরছে বৃষ্টি, পারদ চড়ছে তরতরিয়ে
Shammi Hudaএবার বোধহয় শীত (winter) বিদায়ের পালা চলে এল।হু হু করে বাড়ছে তাপমাত্রা। আগামী কাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। পশ্চিমের জেলাগুলি মূলত বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় আগামী কাল বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
West Bengal: বসন্ত পঞ্চমীতে বৃষ্টির পূর্বাভাস, সরস্বতী পুজোয় ভিজতে পারে গোটা রাজ্য
Jayeeta Basuদক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় এবার শিলাবৃষ্টিও হতে পারে বলে আশঙ্কা আলিপুর আবহাওয়া দফতরের।
Union Budget 2022: 'সাধারণ মানুষের জন্য কিছুই নেই', নির্মলার পেশ করা বাজেটকে 'পেগাসাস স্পিন বাজেট' আখ্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Sanjoy Patraআজ ১১টায় সংসদে আর্থিক বাজেট (Union Budget 2022) পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman)। গতবারের মতো এবারও পেপারলেস বাজেট পেশ করেছেন তিনি।
West Bengal Weather Update: ভিলেন সেই পশ্চিমী ঝঞ্ঝা, গতকালের তুলনায় ৩ ডিগ্রি বাড়ল তাপমাত্রা
Sanjoy Patraভিলেন পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের ঊর্ধ্বমুখী পারদ। প্রায় উধাও শীত (Winter)। গতকালের তুলনায় ৩ ডিগ্রি বেড়ে আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। সকালে কলকাতা-সহ জেলায় জেলায় কুয়াশার দাপট অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, বৃহস্পতিবার থেকে রাজ্যে বৃষ্টি (Rain) শুরু হবে, চলবে রবিবার পর্যন্ত। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতেই ভরা মাঘেও অকাল বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
Jagdeep Dhankhar: মমতার ব্লকের পর ফের ট্যুইট ধনখড়ের, মুখ্যমন্ত্রীর উপর শ্রদ্ধা অটুট বলে জানান রাজ্যপাল
Jayeeta Basuরাজ্য়পালের ওই ট্যুইটের পর ফের পালটা ট্যুইট করেন ধনখড়। যেখানে তিনি বলেন, সাংবিধানিক কর্মকর্তাদের মধ্যে একে অপরের প্রতি সম্মান এবং শ্রদ্ধার মাধ্যমে যে কোনও কাজ কার্যকরী করা সম্ভব।
Covid-19: রাজ্যে দু হাজারের নিচে করোনা সংক্রমণ, স্বাভাবিকের পথে এগোচ্ছে বাংলা
Partha Chandraএকটা সময় করোনায় ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছিল রাজ্য। সেখান থেকে দারুণভাবে ফিরে এল পশ্চিমবাঙলা। স্বাস্থ্য দফতরের কোভিড পরিসংখ্যান বোঝাচ্ছে, দ্রুত স্বাভাবিকের পথে যাচ্ছে রাজ্যে।
West Bengal: কাল থেকে ৭৫ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন, মেট্রোয় ফিরছে টোকেন
Partha Chandraরাজ্যে শিথিল হল করোনা বিধি। আগামিকাল, মঙ্গলবার থেকে লোকাল ট্রেন ও মেট্রো চলবে ৭৫ শতাংশ যাত্রী নিয়ে। এতদিন যা ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলছিল।