পশ্চিমবঙ্গ
Roopa Ganguly On Rampurhat Incident: 'পশ্চিমবঙ্গ আর বেঁচে নেই', রাজ্যসভায় কেঁদে ফেললেন রূপা গঙ্গোপাধ্যায়
Shammi Huda"পশ্চিমবঙ্গ আর বেঁচে নেই। ওখানে গণহত্যা চলছে। মানুষ প্রাণভয়ে পালাচ্ছে। আমরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানাচ্ছি।"
Birbhum violence: 'সিট গঠন করে তদন্ত ধামাচাপা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী', রামপুরহাট 'গণহত্যায়' তোপ দিলীপের
Jayeeta Basuবগটুইকাণ্ড নিয়ে দিলীপ ঘোষ একের পর এক মন্তব্য করলেও, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি আপাতত দিল্লিতেই রয়েছেন। বগটুইকাণ্ড নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুললেও, দিলীপ ঘোষ কেন বীরভূম থেকে দূরে রয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকেই।
CBI Probe Into Rampurhat Case: রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের
Sanjoy Patraরামপুরহাট হত্যাকাণ্ডে (Rampurhat Case) সিবিআই তদন্তের (CBI Probe) নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সিবিআইকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ৭ এপ্রিলের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। ওইদিনই মামলার পরবর্তী শুনানি। আদালতের আরও নির্দেশ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সবরকম সাহায্য করতে হবে রাজ্য সরকারকে। দোষীদের দ্রুত গ্রেফতারেরও নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের আরও নির্দেশ, এই মামলায় রাজ্যের গঠিত সিট (SIT) আর কোনওরকম তদন্ত করতে পারবে না।
West Bengal Weather Update: হাঁসফাঁস গরমের মধ্যে আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
Shammi Hudaসকাল থেকেই আকাশের মুখ ভার। যেন মৌনতা অবলম্বন চলছে। এর মধ্যেই সুখের খবর শুনিয়েছে আলিপুরের হাওয়া (West Bengal Weather Update) অফিস। আজ কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে হতে পারে বৃষ্টি। দীর্ঘ কয়েকদিন ধরে মারাত্মক গরমের পর আজ বৃষ্টির খবর শুনে বঙ্গবাসীর মুখে হাসি ফুটেছে। কলকাতায় আজ বৃষ্টি হবে।
Rampurhat Violence: রামপুরহাট কাণ্ডে গ্রেফতার নিহত ভাদু শেখের আত্মীয় রাজেশ শেখ
Sanjoy Patraরামপুরহাটের (Rampurhat) বগটুই (Bagtui) গ্রামে ৮ জনকে পুড়িয়ে মারার ঘটনায় আরও একজনকে গ্রেফতার কর পুলিশ। গ্রেফতার করা হল ভাদু শেখের আত্মীয় রাজেশ শেখকে (Rajesh Sheikh। ঘটনার সঙ্গে সরাসরি যোগসাজশের অভিযোগে গতকাল রাতে রাজেশকে গ্রেফতার করে বীরভূম জেলা পুলিশ (Birbhum District Police)। আজ তাকে আদালতে তোলা হবে। এনিয়ে ঘটনায় এখনও পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
Rampurhat Violence: বগটুইকাণ্ডে সাসপেন্ড রামপুরহাটের এসডিপিও সায়ন আহমেদ
Sanjoy Patraবগটুইকাণ্ডে (Bagtui) সাসপেন্ড হলেন রামপুরহাটের (SDPO Rampurhat) এসডিপিও সায়ন আহমেদ (Sayan Ahmad)। তাঁকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। সূত্রের খবর, প্রাথমিক তদন্তে তাঁর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ প্রমাণিত হওয়ায় এই পদক্ষেপ করা হয়েছে। এর আগে রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে সাসপেন্ড করা হয়। যদিও ঘটনার পর থেকেই তাঁকে বসিয়ে দেওয়া হয়েছিল। তদন্ত শুরু হয় তাঁর বিরুদ্ধে।
Rampurhat Incident: 'অর্থ, চাকরির মাধ্যমে মৃতদেহ কিনতে চাইছেন মুখ্যমন্ত্রী', অভিযোগ বিজেপির
Jayeeta Basuবিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, চাকরি এবং অর্থ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদেহ কিনতে চাইছেন। প্রশাসন যদি আরও আগে থেকে খতিয়ে দেখত, তাহলে এই ধরনের ঘটনা ঘটত না বলে মন্তব্য করেন সুকান্ত মজুমদার।
Abhishek Banerjee Summoned by ED: ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
Sanjoy Patraকয়লা পাচার মামলায় (Coal Smuggling Case) ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee ) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (Enforcement Directorate)। ২৯ মার্চ দিল্লিতে ফের তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদককে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে ২০ মার্চ প্রায় আট ঘণ্টার জন্য দিল্লির অফিসে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে ইডি।
Rampurhat Incident: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরই আনারুলকে গ্রেফতার করল পুলিশ
Jayeeta Basuবীরভূমে তৃণমূলের ব্লক সভাপতি আনারুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। তারাপীঠ মন্দিরের কাছ থেকে গ্রেফতার করা হল তৃণমূলের ব্লক সভাপতিকে।
Rampurhat Incident: মুখ্যমন্ত্রীর নির্দেশ পেতেই আনারুলকে গ্রেফতার করতে ব্লক সভাপতির বাড়িতে পুলিশ
Jayeeta Basuবৃহস্পতিবার দুুপুর রামপুরহাটের বগটুই গ্রামে পৌঁছন মুখ্যমন্ত্রী। বগটুইয়ে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে স্থানীয় ব্লক সভাপতি আনারুল ইসলামকে গ্রেফতারির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশপাশি এও জানান, আনারুল আত্মসমর্পণ করলে ভাল। না হলে, পুলিশ তাঁকে খুঁজে বের করে গ্রেফতার করুক বলে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
Rampurhat Incident: 'এই ঘটনায় আমার হৃদয় মারা গিয়েছে', বগটুইয়ে বললেন মুখ্যমন্ত্রী
Jayeeta Basuসারা বাংলায় তল্লাশি তল্লাশি চালিয়ে বোমা উদ্ধার করতে হবে। এক, দুজন পুলিশের জন্য যাতে গোটা ফোর্সের বদনাম না হয়, সে বিষয়ে ব্যবস্থা করতে হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
Rampurhat Incident: বগটুইয়ে পৌঁছে তৃণমূলের ব্লক সভাপতিকে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর, নিহতদের পরিবারের একজনকে চাকরির আশ্বাস
Jayeeta Basuরামপুরহাটে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের বগটুই গ্রামে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন মুখ্যমন্ত্রী।
Rampurhat Violence: জীবন্ত পুড়িয়ে মারার আগে মারধর করা হয়েছিল বগটুইয়ের ৮ জনকে
Sanjoy Patraরামপুরহাটের (Rampurhat) বগটুই (Bagtui) গ্রামে আটজনকে পুড়িয়ে (Burnt Alive) মারার আগে মারাত্মকভাবে মারধর করা হয়েছিল। ময়নাতদন্তের (Post-Mortem) প্রাথমিক রিপোর্ট থেকে এমনটাই জানা যাচ্ছে। আজ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ। রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে ৮ জনকে। আগুন লাগানোর আগে মারধর করা হয়েছিল। ফরেন্সিক (Forensic) বিশেষজ্ঞরা এমনটাই জানিয়েছেন পুলিশকে।
Rampurhat Violence: বগটুই গ্রামে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার আরও ১, রামপুরহাট রওনা বিজেপির প্রতিনিধিদলের
Sanjoy Patraরামপুরহাটের বগটুই গ্রামে হত্যাকাণ্ডের (Rampurhat Violence) ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এনিয়ে বগটুই গ্রামে (Bagtui) হত্যাকাণ্ডে মোট ২১ জন গ্রেফতার হল। কলকাতা হাইকোর্টের নির্দেশে মেনে রামপুরহাটের (Rampurhat) বগটুই (Bagtui) গ্রামে বসানো হচ্ছে সিসিটিভি (CCTV) ক্যামেরা। ৩০টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে আজ সকালে। পুড়ে যাওয়া বাড়িগুলি ছাড়াও গ্রামের প্রতিটি কোণায় সিসি ক্যামেরা বসানো হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৪ ঘণ্টা ভিডিও রেকর্ডিং করা হবে।