পশ্চিমবঙ্গ

Prashant Kishore: বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান পি কে-র 'ব্যবসা', কটাক্ষ দিলীপ ঘোষের

Jayeeta Basu

দিলীপ ঘোষ বলেন, এক এক সময় এক এক রাজনৈতিক দলে যোগ দেওয়া, প্রশান্ত কিশোরের কৌশল। পি কে তৃণমূলে যোগ দিয়েছেন এক সময়। তিনি নীতিশ কুমারের জেডিইউতেও ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দেওয়া পিকে 'ব্যবসা' বলেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ।

BGBS 2023: আগামী বছর ১-৩ ফেব্রুয়ারি বসবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Sanjoy Patra

Birbhum Twin Blasts Case: বীরভূমে জোড়া বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ বহাল কলকাতা হাইকোর্টের

Sanjoy Patra

২০১৯ সালে বীরভূমে জোড়া বিস্ফোরণের ঘটনায় (Birbhum Twin Blasts Case) এনআইএ (NIA) তদন্তের নির্দেশ দিয়েছিল বিশেষ আদালত। আজ সেই নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চ সিআইডি-কে মামলা সম্পর্কিত সমস্ত নথি এনআইএ-র কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাকে সমস্ত প্রয়োজনীয় সহযোগিতা করারও দেওয়ার নির্দেশ দিয়েছে।

Jahangirpuri: দিল্লির জাহাঙ্গীরপুরীতে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল

Jayeeta Basu

Advertisement

Mamata Banerjee: 'আমরা বুলডোজার চালাতে চাই না, মানুষের মধ্যে বিভেদ চাই না', বললেন মুখ্যমন্ত্রী

Jayeeta Basu

Delhi: আইনশৃঙ্খলা তলানিতে, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ বিজেপির ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির

Sanjoy Patra

পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রপতি শাসন (President Rule) জারির সুপারিশ করল বিজেপির (BJP) ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি (Fact Finding-Committee)। হাঁসখালিতে নাবালিকা ধর্ষণ ও হত্যার (Hanskhali Rape Case) ঘটনায় এই ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করেছিল বিজেপি। সেই কমিটি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) কাছে রিপোর্ট তুলে দিয়েছে। সেই রিপোর্টেই বাংলায় ৩৫৫ ও ৩৫৬ ধারা (Article 355 And 356) জারির সুপারিশ করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, লোকসভার সদস্য ও জাতীয় সহ-সভাপতি রেখা ভার্মা, উত্তর প্রদেশ সরকারের ক্যাবিনেট মন্ত্রী বেবী রানী মৌর্য, তামিলনাড়ু বিধানসভার সদস্য ও দলের মহিলা শাখার জাতীয় সভাপতি বনথি শ্রীনিবাসন, বিশেষ আমন্ত্রিত জাতীয় নির্বাহী কমিটির সদস্য কুশবু সুন্দর এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য শ্রীরূপা মিত্র চৌধুরী।

West Bengal Weather Update: এই গরমে স্বস্তি, কালবৈশাখীকে সঙ্গে নিয়ে ঝেঁপে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে

Shammi Huda

তাপদগ্ধ (Summer) অবস্থা থেকে স্বস্তি দিতে দক্ষিণবঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে আসছে কালবৈশাখী। আজই সেই শুভ দিন

Jahangirpuri Violence: বিজেপির পাল্টা, জাহাঙ্গিরপুরী হিংসার ঘটনায় ফ্যাক্ট-ফাইন্ডিং দল পাঠাচ্ছে

Sanjoy Patra

বিজেপির (BJP) পাল্টা এবার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসার ঘটনায় ফ্যাক্ট-ফাইন্ডিং দল (Fact-Finding Team) পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। আগামীকাল সাংসদ কাকলী ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar) নেতৃত্বে তৃণমূলের ৬ সদস্যের ওই দল জাহাঙ্গিরপুরী যাবে। বুধবার সন্ধ্যায় দলের তরফে ফ্যাক্ট-ফাইন্ডিং দল গঠনের কথা জানানো হয়েছে। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রিপোর্ট তুলে দেবে দল।

Advertisement

Hanskhali Rape-Murder Case: হাঁসখালি ধর্ষণ ও খুনের মামলায় রিপোর্ট জমা দিল বিজেপি-র ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি

Sanjoy Patra

Weather: পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝড়ের পূর্বাভাষ

Jayeeta Basu

Mamata Banerjee: জঙ্গলমহলে ৭২ হাজার কোটি টাকার ইন্ড্রাস্ট্রিয়াল জোন গড়ার ঘোষণা

Partha Chandra

বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জঙ্গলমহলে ইস্টার্ন ফ্রপেট করিডরের সঙ্গে ৭২ হাজার কোটি টাকার ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ার ঘোষণা করলেন মমতা।

BGBS 2022: বাংলার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যে বড় ঘোষণা করলেন গৌতম আদানি

Partha Chandra

শুরু হয়ে গেল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। রাজারহাটে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে (Biswa Bangla Convention Centre) এই দু দু'দিনের সম্মেলনের প্রথম দিনেই বড় বিনিয়োগ, ঢালাও কর্মসংস্থানের প্রতিশ্রুতি এল।

Advertisement

Krishna Kumar Kalyani Passed Away: প্রয়াত তৃণমূল নেতা কৃষ্ণ কুমার কল্যাণী

Sanjoy Patra

প্রয়াত তৃণমূল (TMC) নেতা ও চা শিল্পপতি কৃষ্ণ কুমার কল্যাণী (Krishna Kumar Kalyani)। মঙ্গলবার গভীর রাতে জলপাইগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। জানা গিয়েছে, বেশ কয়েকমাস ধরে কোভিড পরবর্তী জটিলতায় ভুগছিলেন উত্তরবঙ্গের এই তৃণমূল নেতা। মঙ্গলবার দুপুরে শ্বাসকষ্ট হওয়ায় জলপাইগুড়ি শহরের একটি নার্সিং হোমে তাঁকে ভর্তি করা হয়। বুধবার তাঁকে চিকিৎসার জন্য মুম্বই নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই প্রয়াত হলেন তিনি।

West Bengal Weather: আজ বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, হতে পারে কালবৈশাখী

Sanjoy Patra

খুশির খবর শোনাল আবহাওয়া দফতর (IMD)। আজ থেকে শনিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টি (Rain) হতে পারে। হতে পারে কালবৈশাখীও (Kalbaisakhi)। ঝাড়খণ্ড বিহার সীমান্তে রয়েছে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তের অক্ষরেখা বিহার থেকে উত্তরবঙ্গ হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে।

Cooch Behar Tornado: মিনি টর্নেডোর তাণ্ডবে কোচবিহার লন্ডভণ্ড, মৃত ২, ভাঙল ৬ হাজার ঘর

Partha Chandra

মিনি টর্নেডোর তাণ্ডবে লন্ডভণ্ড কোচবিহার। টর্নেডোর শক্তি এতটাই বেশি ছিল যে কোচবিহারে ৬ হাজারের বেশি ঘর-বাড়ি ভেঙে পড়ছে।

West Bengal Weather Update: কলকাতা শুকনো, ভিজবে দক্ষিণের ৪ জেলা

Shammi Huda

চলতি সপ্তাহে আসছে বৃষ্টি। শুক্র শনিবারে ভিজতে পারে শহর কলকাতাও। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী তিনদিন বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস ( Weather Update)।

Advertisement

West Bengal Weather Update: নববর্ষেই বৃষ্টির পূর্বাভাস, চলতি সপ্তাহে ভিজবে দক্ষিণবঙ্গ

Shammi Huda

গরমে (Summer) নাজেহাল দক্ষিণবঙ্গ। চৈত্রমাস জুড়ে বৃষ্টির দেখা মেলেনি। এপ্রিলের শুরু থেকেছে বেড়েছে তাপমাত্রা। আর নববর্ষ পড়তে না পড়তেই আদ্রতাজনিত অস্বস্তি বঙ্গজীবনকে অতিষ্ঠ করে তুলেছে।

Ripun Bora Joins TMC: কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রিপুন বোরা

Sanjoy Patra

BJP: উপনির্বাচনে জোড়া ধাক্কার পর এবার বঙ্গ বিজেপিতে নয়া ধাক্কা, রাজ্য সম্পাদক পদ ছাড়লেন গৌরীশঙ্কর ঘোষ

Partha Chandra

আসানসোল লোকসভা কেন্দ্র হাতছাড়া, বালিগঞ্জে জামানত জব্দ হওয়ার পর বঙ্গ বিজেপিতে ফের ধাক্কা। বঙ্গ বিজেপি-র রাজ্য সম্পাদকের পদ ছাড়লেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ।

Arijit Singh In New Role: নয়া ভূমিকায় অরিজিৎ সিং, নিজের স্কুলের পরিচালন সমিতির সভাপতি পদে গায়ক

Sanjoy Patra

যে স্কুলে ছোটবেলায় পড়েছেন, এ বার সেই স্কুলের পরিচালন সমিতির সভাপতি হলেন সংগীত শিল্পী অরিজিৎ সিং (Singer Arijit Singh)। স্কুলের নাম জিয়াগঞ্জের (Jiaganj) রাজা বিজয় সিংহ বিদ্যামন্দির (Raja Bijay Singh Vidya Mandir)। কয়েকদিন আগেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করেন অরিজিৎ। তারপরই নয়া ভূমিকায় তিনি। জিয়াগঞ্জ রাজা বিজয় সিংহ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক দীপঙ্কর ভট্টাচার্য বলেন, "রাজ্যে সরকারের অনুমতিক্রমে স্কুলের সভাপতির দায়িত্ব নিয়েছেন অরিজিৎ। ১৩ এপ্রিল তিনি এই দায়িত্ব নিয়েছেন। স্কুলের উন্নয়ন নিয়ে তাঁর সঙ্গে পরে বিস্তারিত আলোচনা হবে।"

Advertisement
Advertisement