পশ্চিমবঙ্গ
West Bengal Weather Update: সপ্তাহান্তেই বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ, আসছে কালবৈশাখী
Shammi Hudaশুক্রবার থেকে এই ভয়াবহ গরমের (Summer) ইতি ঘটতে চলেছে। এমনই আশার কথা শোনাল আলিপুরের হাওয়া অফিস। শনিবার থেকে রাজ্যের পশ্চিমাংশের জেলাগুলিতে হবে বৃষ্টি। তবে শনিবারেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় চলবে তাপপ্রবাহ।
Mamata Slams Modi: 'রাজ্যগুলির উপর বোঝা না চাপিয়ে নিজের চারপাশে তাকান', জ্বালানির দাম নিয়ে মোদীকে জবাব মমতার
Sanjoy Patraদেশে কোভিড পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে অ-বিজেপি শাসিত রাজ্যগুলিকে পেট্রল ও ডিজেলের (Petrol-Diesel Price) উপরে ভ্যাট (VAT) কমানোর অনুরোধ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রধানমন্ত্রীর এই অনুরোধ কেন্দ্র-রাজ্য সংঘাতে ঘি ঢেলে দিয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের ঘণ্টা চারেক কাটতে না কাটতেই জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার দুপুর দেড়টা নাগাদ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী জ্বালানি থেকে ভ্যাট কমানোর আর্জি জানান। যদিও সেই আর্জিতে রাজ্যের প্রতি সমালোচনার সুর স্পষ্ট ছিল।
Smuggler Nabbed With 12 kg Silver: সাইকেলের টিউবের মধ্যে লুকিয়ে ১২ কেজি রুপো পাচারের চেষ্টা, মুর্শিদাবাদের জলঙ্গিতে ধৃত যুবক
Sanjoy Patraসাইকেলের টিউবের (Tube) মধ্যে লুকিয়ে রাখা ১২ কেজি রুপো (Silver)-সহ এক যুবককে গ্রেফতার করল বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ (BSF)। মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে আবদুল বাকি মালিথা নামের ওই যুবককে ধরা হয়। উদ্ধার হওয়া রুপোর বাজারমূল্য প্রায় আট লাখ টাকা। মুর্শিদাবাদের জলঙ্গিতে (Jalangi) কাস্টমস বিভাগের কাছে উদ্ধার হওয়া রুপো হস্তান্তর করা হয়েছে৷
Summer Vacation: ২ মে থেকে স্কুল-কলেজে গরমের ছুটি, প্রশাসনিক বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর
Sanjoy Patraতীব্র দাবদাহে পুড়ছে বাংলা। তাই এগিয়ে আনা হল স্কুলের গরমের ছুটি (Summer Vacation)। ২ মে থেকে স্কুল-কলেজে গরমের ছুটি দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার নবান্নের (Nabanna) রাজ্যের প্রশাসনিক বৈঠকের মধ্যেই তিনি বলেন, "স্কুল থেকে ছোটদের ফিরতে খুবই কষ্ট হচ্ছে। আপনারা দেখুন গরমের ছুটি যাতে ২ মে থেকে চালু করে দেওয়া যায়।"
Mamata Banerjee: "বাংলায় আইনশৃঙ্খলার অবস্থা ভালই, সাংবাদিকরা কাজে বাধা পান না রাজ্যে''
Partha Chandraবিরোধীরা যাই বলুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানালেন, বাংলায় আইনশৃঙ্খলার অবস্থা ভালই আছে। কিন্তু মিডিয়ার একটা অংশ ভুল তথ্য-খবর দিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে।
West Bengal Weather Update: বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা, সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা
Sanjoy Patraবৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের (Heatwave) সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া অফিস (IMD)। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টা তাপপ্রবাহ চলতে পারে। সেইসঙ্গে ঝড়বৃষ্টির (Thunderstorm) সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরের মালদহ, দক্ষিণ দিনাজপুরেও এই তাপপ্রবাহ জারি থাকবে। শনি ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি (Rain) হতে পারে রাজ্যের কয়েকটি জেলায়। সোম ও মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
Suvendu Adhikari: প্রয়াগরাজ নিয়ে মানবাধিকার কমিশনে যাওয়া নিয়ে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
Partha Chandraউত্তরপ্রদেশের প্রয়াগরাজ্যে একই পরিবারের পাঁচ জনের নৃশংস হত্যার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি লেখার ঘটনায় তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Prayagraj Horror: যোগী রাজ্যে প্রয়াগরাজ কাণ্ডে মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ চাইল তৃণমূল
Partha Chandraউত্তরপ্রদেশের প্রয়াগরাজে একই পরিবারে ৫জনকে নিশৃংসভাবে খুন কাণ্ডের তদন্তে প্রশাসনিক গাফলতি নিয়ে ঝাঁপল তৃণমূল। রবিবার প্রয়াগরাজে দলীয় প্রতিনিধিদের সত্য অনুসন্ধান রিপোর্ট পেয়ে এই কাণ্ডে এফআইআর নিয়ে প্রশ্ন তুলল বাংলার শাসক দল।
Bagdogra Airport: টানা ১৫দিন বন্ধের পর আজ খুলল বাগডোগরা বিমানবন্দর
Partha Chandraবিপত্তি কাটিয়ে ফের আকাশে ওড়ার দ্বার খুলল বাগডোগরা। রানওয়ের মেরামতির জন্য গত ১৫দিন বন্ধের পর আজ, মঙ্গলবার থেকে খুলে গেল বাগডোগরা বিমানবন্দর।
West Bengal: কালিয়াচক বিস্ফোরণের তদন্ত করুক NIA, কলকাতা হাইকোর্টে আবেদন আইনজীবীর
Shammi Hudaমালদার কালিয়াচকের বিস্ফোরণের তদন্ত করুক NIA, এই দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আবেদন করলেন এক আইনজীবী।
West Bengal Post-Poll Violence Case: সত্যতা যাচাই করতে অনুব্রতবাবুর মেডিক্যাল রিপোর্ট এইমসে পাঠাল সিবিআই
Shammi Hudaতৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেডিক্যাল রিপোর্টের সত্যতা যাচাই করতে এইমসে পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।
West Bengal Weather Update: গরমে নাভিশ্বাস, দক্ষিণবঙ্গের ৩ জেলায় তাপপ্রবাহের সতর্কতা
Shammi Hudaটানা ৫৬ দিন ধরে বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। ২ মে’র আগে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, জানিয়ে দিল হাওয়া অফিস। এমনকী আজ রাজ্যের তিন জেলা পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে চলবে তাপপ্রবাহ (Heat Wave) ।
West Bengal Weather Update: ৪০ ছুঁয়ে তাপপ্রবাহের সতর্কবার্তা, দক্ষিণবঙ্গে বৃষ্টি দূর অস্ত
Shammi Hudaঅত্যাধিক গরমে (Heat Wave) নাজেহাল বঙ্গবাসী। মাঝ বৈশাখেও কালবৈশাখীর দেখা মেলেনি। বৃষ্টি তো অনেক দূরের কথা। রবিবার ছিল এ মরশুমে শহরের ঊষ্ণতম দিন।দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল।
Tangra Fire: 'জতুগৃহ' ট্যাংরায় ফের বিধ্বংসী আগুন, নেভাতে দমকলের ১০টি ইঞ্জিন
Partha Chandraট্যাংরার ক্রিস্টোফার রোডের ঝুপড়িতে বড় অগ্নিকাণ্ড। আরও একবার ট্যাংরাতে লাগল বড় আগুন। স্থানীয়রা জানান, প্রথমে ঝুপড়ির পাশের একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।
CBI Summons Anubrata: এবার ভোট পরবর্তী হিংসা মামলা, আগামীকালও অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই
Sanjoy Patraআগামীকালও অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই (CBI)। আগামীকাল দুপুর আড়াইটের সময় তাঁকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। গতরাতে এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital) থেকে ছাড়া পান অনুব্রত। সেই খবর কানে যেতেই আজ বিকেলেই গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বলা হয়, বিকেল পাঁচটা নাগাদ হাজির হতে।
Anubrata Mondal: আজ বিকেলেই অনুব্রতকে হাজিরার নির্দেশ CBI-র, SSKM থেকে ছাড়ে পেতেই নিজাম প্যালেসে তলব
Partha Chandraআর দেরী না করে বীরভূমের তৃণমূল সভাপতি আগামিকাল, শনিবার দুপুরেই তলব করল সিবিআই। আজ, শুক্রবার SSKM থেকে ছাড়া হয় অনুব্রতকে।
Anubrata Mandal Returns Home: হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়িতে অনুব্রত, জিজ্ঞাসাবাদের তারিখ ঠিক করছে সিবিআই
Sanjoy Patraএসএসকেএম হাসপাতাল (SSKM Hospital) থেকে ছুটি পেয়ে চিনার পার্কের (Chinar Park) বাড়িতে ফিরেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal )। কেষ্টর বাড়ি খবর কানে যেতেই নড়েচড়ে বসেছে সিবিআই (CBI)। গোরু পাচার এবং কয়লা পাচারের মামলার তদন্তকারীর এবার অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন। সূত্রের খবর, কবে অনুব্রতকে নিজাম প্যালেসে ডাকা হবে তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে সিবিআইয়ের অন্দরে। পাকস্থলী ও ফুসফুস সংক্রান্ত অসুস্থতা নিয়ে অনুব্রত ১৭ দিন এসএসকেএম হাসপাতালে হাসপাতালে ছিলেন।
Mamata Banerjee: দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গেও সারতে পারেন বৈঠক
Jayeeta Basuএবারের দিল্লি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করতে পারেন বলে খবর। তবে কী বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা হবে, সে বিষয়ে নবান্নের তরফে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।