West Bengal Weather Update: বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা, সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা
বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের (Heatwave) সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া অফিস (IMD)। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টা তাপপ্রবাহ চলতে পারে। সেইসঙ্গে ঝড়বৃষ্টির (Thunderstorm) সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরের মালদহ, দক্ষিণ দিনাজপুরেও এই তাপপ্রবাহ জারি থাকবে। শনি ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি (Rain) হতে পারে রাজ্যের কয়েকটি জেলায়। সোম ও মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
কলকাতা, ২৭ এপ্রিল: বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের (Heatwave) সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া অফিস (IMD)। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টা তাপপ্রবাহ চলতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় আজ তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরের মালদহ, দক্ষিণ দিনাজপুরেও এই তাপপ্রবাহ জারি থাকবে। সেইসঙ্গে ঝড়বৃষ্টির (Thunderstorm) সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। সোম ও মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
আবহাওয়া আফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুক্রবার থেকে পরিস্থিতির বদল দেখা দিতে পারে। আরও পড়ুন: Tamil Nadu Electrocution: রথ নিয়ে শোভাযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, আহত ১৫
উত্তরবঙ্গের পাঁচ জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গতকালও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে।