পশ্চিমবঙ্গ

West Bengal Weather Update: আসছে কালবৈশাখী, রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

Shammi Huda

মঙ্গলবার সকালের তুমুল ঝড়বৃষ্টি (Rainfall) এক ধাক্কায় দক্ষিণবঙ্গের তাপদগ্ধ শরীরে এমন জাদু প্রলেপ দিয়েছে যে, এই বৃহস্পতিবারের সকালেও গরম ঠিক তেমনবাবে অনুভূত হচ্ছে না।

Amit Shah's Bengal Visit: আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রয়েছে একাধিক কর্মসূচি

Sanjoy Patra

বিধানসভা ভোটের (Assembly Election 2021) পর আজ প্রথমবার রাজ্যে (West Bengal) আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ (Home Minister Amit Shah)। সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি দলীয় জনসভা ও বৈঠক করার কথা রয়েছে তাঁর। কলকাতায় নেমে প্রথমে অমিত শাহ হিঙ্গলগঞ্জ, কল্যাণী এবং হরিদাসপুর, এই তিনটি বিএসএফ (BSF)-র চৌকিতে যাবেন। তিনি সুন্দরবনে টহল দেওয়ার জন্য ৬টি আধুনিক ভাসমান বর্ডার আউট-পোস্ট এবং একটি বোট অ্যাম্বুল্যান্স উদ্বোধন করবেন। এরপর হরিদাসপুরে বিএসএফ-র মৈত্রী জাদুঘরের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন।

P Chidambaram: কলকাতা হাইকোর্ট চত্বরে চিদম্বরমকে 'মমতার দালাল' বলে বিক্ষোভে কংগ্রেসপন্থী আইনজীবীরা

Partha Chandra

একেই দেশজুড়ে দলটা চরম সঙ্কটে। তার মধ্যে আবার দলের শীর্ষ নেতাকে দলের অন্দরেই প্রকাশ্যে তীব্র বিক্ষোভের মধ্যে পড়তে হল। কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমকে ঘিরে কলকাতা হাইকোর্ট চত্বরে বিক্ষোভ দেখালেন কংগ্রেসপন্থী আইনজীবীরা।

Cyclone: ফের ঘূর্ণিঝড় আতঙ্ক, ১০ মে-র মধ্যে সাইক্লোন আছড়ে পড়তে পারে ওড়িশা-বাংলা উপকূলে

Jayeeta Basu

আগামী ৬ থেকে ৭ মে-র মধ্যে নিম্নচাপটির গতিপথ স্পষ্ট হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। পাশাপাশি ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়লে সেটি ওড়িশার কেন্দাপাড়া, ভদ্রক, জাজপুর, বালাসোর, মযূরভঞ্জ এলং কেওনঝড়ে আঘাত করতে পারে বলে আশঙ্কা।

Advertisement

West Bengal Weather Update: আজও রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি

Sanjoy Patra

আজও রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Thunderstroms) পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (IMD)। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত বৃষ্টি (Rain) চলবে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। গত কয়েকদিনের বিক্ষিপ্ত বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই নেমে এসেছে। দিনের তাপমাত্রা ২৬-১৯ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে।

Mamata Banerjee: ২০২৪-এ প্রধানমন্ত্রী মমতা, মুখ্যমন্ত্রী অভিষেক, বললেন তৃণমূল সাংসদ

Jayeeta Basu

Mamata Banerjee: ইদের নমাজে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিলেন বড় বার্তা (দেখুন ভিডিও)

Partha Chandra

ইদের নামাজে রেড রোডে দাঁড়িয়ে রাজ্যবাসীকে সম্প্রতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে কলকাতায় ইদের আজ, মঙ্গলবার সকালে ইদের নমাজে সম্প্রতির বার্তা দিয়ে মমতা বললেন, দেশের পরিস্থিতি ঠিক নেই ৷

Titagarh: টিটাগড়ে কীভাবে জলে ছাড়া হল উপকুলরক্ষী বাহিনীর জাহাজ, দেখুন ভাইরাল ভিডিও

Partha Chandra

জাহাজের জলে ছাড়ার দৃশ্য দেখতে অনেকেরই দারুণ লাগে। এতবড় একটি জাহাজ কীভাবে স্থলে তৈরি হয়ে মসৃণভাবে জলে জীবন পায় এমন ভিডিও বারবরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

Advertisement

Matia Rape: মাটিয়ার ধর্ষণের শুনানিতে গ্রামের রাস্তায় আলো বসানোর নির্দেশ আদালতের

Partha Chandra

বসিরহাটের মাটিয়ায় নাবালিকা ধর্ষণ কাণ্ডের শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। মাটিয়া ধর্ষণে শুনানি আদালত গ্রামের রাস্তায় আলো বসাতে বলল।

West Bengal Weather Update: ঝড়-বৃষ্টিতে এক ধাক্কায় নামল তাপমাত্রার পারদ, আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে

Sanjoy Patra

শনিবারের ঝড়-বৃষ্টিতে এক ধাক্কায় তাপমাত্রার (Temperature) পারদ নামল কয়েক ডিগ্রি। গুমোট ভাবও উধাও। শুক্রবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি (Rain) শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টি (Thunderstorm) হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তার সঙ্গে প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলেমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ঝোড়া হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিংপং সহ পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে।

Rampurhat Massacre: দীর্ঘ এক মাসের লড়াই শেষ, রামপুরহাটকাণ্ডে মৃত্যু আরও এক অগ্নিদগ্ধ মহিলার

Sanjoy Patra

রামপুরহাটকাণ্ডে (Rampurhat Massacre) মৃত্যু হল আরও এক মহিলার। মৃতের নাম আতাহারা বিবি (Atahara Bibi)। রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। এরপর গতকাল রাত ৩টে ২০ মিনিটে মারা যান আতাহারা। এই নিয়ে রামপুরহাটকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল মোট ১০ জনের।

Tehatta: চাকরী দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়কের 'আপ্তসহায়ক'

Partha Chandra

সরকারী চাকরী পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে রাজ্যের দুর্নীতিদমন শাখা।

Advertisement

West Bengal Weather Update: আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

Sanjoy Patra

আবারও স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া অফিস (IMD)। গতকালের মতো আজও দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির (Thunderstorm) পূর্বাভাস দিয়েছে তারা। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে বৃষ্টির (Rain) পূর্বাভাস।

Dilip Ghosh: 'দামি জুস' নয়, শরীর ঠিক রাখতে পান্তা ভাতেই ভরসা দিলীপ ঘোষের

Jayeeta Basu

BJP: 'বিজেপির কথায় কিছু যায় আসে না', রাজ্য ভাগের দাবিতে কটাক্ষ তৃণমূলের দোলার

Jayeeta Basu

উত্তরবঙ্গ হোক পৃথক রাজ্য। শুক্রবার ফের এমন দাবি জানায় বিজেপি। এবার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ পৃথক রাজ্যে হিসেবে উত্তরবঙ্গের দাবি জানান। তিনি বলেন, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলছে বলে ২ মে থেকে রাজ্যজুড়ে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চললেও, উত্তরবঙ্গে তার প্রভাব নেই। তাহলে কেন উত্তরবঙ্গের স্কুলগুলি বন্ধ থাকবে বলে প্রশ্ন তোলেন শঙ্কর ঘোষ।

Heatwave: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের জন্য উত্তরবঙ্গের স্কুল কেন বন্ধ? প্রশ্ন তুলে ফের পৃথক রাজ্যের দাবি বিজেপির

Jayeeta Basu

এদিকে আগামী কয়েকদিনে গরম বাড়বে। তাপপ্রবাহ হতে পারে দিল্লি এনসিআর-সহ দেশের বেশ কিছু রাজ্যে। আগামী ১ মে পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে তাপপ্রবাহ চলবে। এমনই সতর্কতা জারি করা হয় আবহাওয়া দফতরের তরফে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, রাজস্থান, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং ওড়িশায় তারপ্রবাহ চলবে।

Advertisement

West Bengal Weather Update: আশার খবর, অসহ্য গরম থেকে মুক্তি দিতে আসছে বৃষ্টি

Shammi Huda

প্রবল গরমে (Summer) দিশেহারা সমস্ত দক্ষিণবঙ্গ।এপ্রিল মাস শেষ হতে চলল, অথচ একফোটা বৃষ্টি পড়ল না। এদিকে আলিপুরের হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী কাল শনিবার থেকে দক্ষিণবঙ্গে হাওয়াবদল হতে চলেছে।

Mamata Banerjee: কেন্দ্র নীরব? ইউক্রেন ফেরৎ পড়ুয়াদের রাজ্যের কলেজে ভর্তির পরিকল্পনা মুখ্যমন্ত্রীর

Jayeeta Basu

ইউক্রেন থেকে পড়ুয়ারা দেশে ফিরেছেন, দু মাস অতিক্রান্ত। অথচ কেন্দ্রের তরফে তাঁদের জন্য কোনও ব্যবস্থা করা হয়নি। হাঙ্গেরি, পোলান্ড বা অন্য কোনও দেশে গিয়ে পড়ুয়ারা পড়াশোনা করুন বলে কেন্দ্রের তরফে পরামর্শ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

Jahangirpuri Violence: তমলুক থেকে জাহাঙ্গিরপুরী হিংসার ঘটনায় অন্যতম অভিযুক্ত ফরিদ গ্রেফতার

Sanjoy Patra

পূর্ব মেদিনীপুরের তমলুক (Tamluk) থেকে দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসার (Jahangirpuri Violence) ঘটনায় অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা (Delhi Police Crime Branch)। অভিযুক্তের নাম ফরিদ ওরফে নিতু (Farid alias Neetu) বলে জানা গিয়েছে। দিল্লি পুলিশের একটি সূত্র জানিয়েছে, "ফরিদ হিংসার ঘটনায় খুব সক্রিয়ভাবে জড়িত ছিল এবং মুখ্য ভূমিকা পালন করেছিল। পশ্চিমবঙ্গে মোতায়েন থাকা আমাদের বেশ কয়েকটি দল বৃহস্পতিবার তাকে তমলুকের আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করেছে। তাকে আজ দিল্লিতে আনা হচ্ছে।"

Calcutta University Ranked Ist In India: সামগ্রিক বৃদ্ধি-উন্নয়নের নিরিখে দেশের মধ্যে শীর্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Sanjoy Patra

কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) মুকুটে নতুন পালক। টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২২ (Times Higher Education Impact Ranking 2022) অনুযায়ী সামগ্রিক বৃদ্ধি এবং উন্নয়নের নিরিখে কলকাতা বিশ্ববিদ্যালয় সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ভারতে প্রথম স্থান (Ranked Ist In India) অর্জন করেছে। সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম তিনশোর মধ্যে রয়েছে। এছাড়াও, 'ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ' নামে একটি সাব-ক্যাটাগরিতে ১৪-তম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। গত বছর ১৮-তম স্থানে ছিল এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

Advertisement
Advertisement