Tehatta: চাকরী দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়কের 'আপ্তসহায়ক'

সরকারী চাকরী পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে রাজ্যের দুর্নীতিদমন শাখা।

প্রতীকী ছবি (File Photo)

সরকারী চাকরী পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে রাজ্যের দুর্নীতিদমন শাখা। গ্রেফতার হওয়া তিনজনের মধ্যে আছেন নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার 'আপ্তসহায়ক' প্রবীর কয়াল।

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে প্রবীর কয়াল ও তাঁর দুই সঙ্গী শ্যামল কয়াল-সুনীল মণ্ডলকে গ্রেফতার করা হয়। গতকাল, শুক্রবার রাতে রায়দিঘিতে তল্লাশি চালিয়ে ওই তিন জনকে গ্রেফতার করা হয়। তিনজনে গা ঢাকা দিয়েছিলেন। আরও পড়ুন:  'দামি জুস' নয়, শরীর ঠিক রাখতে পান্তা ভাতেই ভরসা দিলীপ ঘোষের

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement