পশ্চিমবঙ্গ
Anubrata Mandal: অনুব্রত মণ্ডলকে নিয়ে হাসপাতালের পথে সিবিআই
Jayeeta Basuগরু পাচার মামলায় সম্প্রতি গ্রেফতার করা হয় তৃণমূল কংগ্রেসের বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে। বোলপুরের নীচুপট্টির বাড়িতে প্রবেশ করে, সেখান থেকে গ্রেফতার করা হয় অনুব্রতকে।
West Bengal Monsoon: স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে বর্ষণমুখর দক্ষিণবঙ্গ, দিনভর চলবে বৃষ্টি
Shammi Hudaঅবশেষে বর্ষা (Monsoon) এল বঙ্গে। নিম্নচাপের জন্য কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। এখন নিম্নচাপটি পশ্চিম দিকে সরে যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গে আজও বৃষ্টির সম্ভাবনা আছে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত ও ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া দেওয়ারও সম্ভাবনা আছে।
Mamata Banerjee: তাঁর দরজায় সিবিআই কড়া নাড়লে তৃণমূল কর্মীরা অবস্থান বিক্ষোভে যাবেন, কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
Shammi Hudaসিবিআই এলে রাস্তায় বসে পড়বেন, তৃণমূলের কর্মী সমর্থককে একথাই বলললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)।
Mamata Slams BJP: 'কেষ্টকে গ্রেফতার করলেন কেন, কী করেছিল কেষ্ট ?' অনুব্রতর গ্রেফতারি নিয়ে বিজেপিকে নিশানা মমতার
Sanjoy Patraপার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারি নিয়ে মুখ না খুললেও অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সরাসরি তাঁর প্রশ্ন, "অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ? কী করেছিল কেষ্ট ?" আজ পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা এলাকা বেহালা পশ্চিমে প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যা মমতা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রতর গ্রেফতারির প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, "অনুব্রতকে গ্রেফতার করলেন কেন ? কী করেছিল কেষ্ট ? কেষ্টকে জেলে আটকালে কী হবে ? ওদের এজেন্সির কিছু লোক রয়েছে, তাঁদের টাকা দিয়ে পোষে। মাঝরাতে কেন সিবিআই বাড়িতে ঢুকছে ? কেষ্টর বাড়িতে তাণ্ডব চালিয়েছে সিবিআই।"
West Bengal Weather Update: নিম্নচাপের কারণে রবি ও সোমবার রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস
Sanjoy Patraউত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের (Depression) কারণে আজ থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা। ইতিমধ্য়েই কলকাতা-সহ কয়েকটি জেলায় সকাল থেকে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। উপকূলের জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (IMD Kolkata)। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালাকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার বৃষ্টির পরিমাণ বেশি হবে। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়া হাওয়া।
Anubrata Mandal Contro: শাসকদলের বিধায়কের নির্দেশেই অনুব্রত মণ্ডলের বাড়িতে চিকিৎসক পাঠান, বিস্ফোরক দাবি সুপার বুদ্ধদেব মুর্মুর
Sanjoy Patraশাসকদলের বিধায়কের নির্দেশেই অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) বাড়িতে চিকিৎসক পাঠিয়েছিলেন, বিস্ফোরক দাবি করলেন বোলপুর মহকুমা হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু (Buddhadeb Murmu)। বৃহস্পতিবার গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত। এর একদিন আগেই তাঁর বাড়িতে চিকিৎসা করতে আসেন বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী (Chandranath Adhikari)। শনিবার সকালে মুর্মু দাবি করেছেন যে সিউড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরীর (MLA Bikash Roy Chowdhury) নির্দেশেই চন্দ্রনাথকে তিনি অনুব্রতর বাড়িতে পাঠিয়েছিলেন। অনুব্রতর অত্যন্ত ঘনিষ্ঠ আস্থাভাজন বিকাশ রায় চৌধুরী তৃণমূল কংগ্রেস নিয়ন্ত্রিত বীরভূম জেলা পরিষদের সভাধিপতিও।
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, সোমবার পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস
Sanjoy Patraউত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ (Depression)। আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের (Rain) সম্ভাবনা। উপকূলের জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে বল জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (IMD Kolkata)। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালাকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ বেশ হবে। হাওয়া অফিস জানিয়েছে রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়া হাওয়া।
Anubrata Mandal: মেয়ের সঙ্গে কথা বলতে চেয়ে অনুরোধ অনুব্রতর, ব্যবস্থা সিবিআইয়ের
Jayeeta Basuবৃহস্পতিবার ভোরে অনুব্রত মণ্ডলের বোলপুরের নীচুপট্টির বাড়িতে হাজির হয় সিবিআই। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে অনুব্রতর বাড়িতে হাজির হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
Anubrata Mandal: 'মানুষের হাহাকারের ফল ভুগতে হবে', অনুব্রতকে কটাক্ষ দিলীপের
Jayeeta Basuঅনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বীরভূম গরীব জেলা। সেই জেলাকে আরও শোষণ করা হয়েছে।
Anubrata Mandal: 'ধৈর্য ধরো রবিনহুড, খেলা হবে', অনুব্রতর গ্রেফতারিতে অনুপম হাজরার মন্তব্য নিয়ে জল্পনা
Jayeeta Basuবীরভূমের তৃণমূল কংগ্রেস নেতার সেই স্টেটাস নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন বিজেপির অনুপম হাজরা। কাজল শেখের স্টেটাস শেয়ার করে অনুপম হাজরা লেখেন, ' ধৈর্য ধরো রবিনহুড, খেলা হবে।'
Anubrata Mandal: সিবিআই হেফাজতে অনুব্রত, বীরভূমে ঢাক-ঢোল পিটিয়ে মিষ্টি বিলি বিজেপির
Jayeeta Basuবৃহস্পতিবার অনুব্রত মণ্ডলকে নিয়ে রাতে কলকাতার নিজাম প্যালেসের দিকে রাওনা দেন সিবিআই আধিকারিকরা। কলকাতায় আসতে গিয়ে দীর্ঘক্ষণ যানজটে আটকে ছিল অনুব্রত মণ্ডলের গাড়ি।
Cattle Smuggling Case: অনুব্রতকে ১৪ দিনের বিশ্রামে থাকার পরামর্শ, দুই চিকিৎসককে তলব করল সিবিআই
Sanjoy Patraঅনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) ১৪ দিনের বিশ্রামে (Bed Rest) থাকার পরামর্শ দেওয়ার বিষয়ে আরও জানতে এবার দুই চিকিৎসককে (Doctors) তলব করল সিবিআই (CBI)। এই দুই চিকিৎসক বোলপুর মহকুমা হাসপাতালে (Bolpur Sub- Division Hospital) কর্মরত। সিবিআই-র হাজিরা থেকে বাঁচতে চিকিৎসকদের এই পরামর্শকেই ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছিলেন গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) ধৃত অনুব্রত। যে দু'জনকে তলব করা হয়েছে তাঁরা হলেন চন্দ্রনাথ অধিকারী (Chandranath Adhikari) ও বোলপুর মহকুমা হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু (Buddhadeb Murmu)। বৃহস্পতিবার সকালে অনুব্রতর বাড়িতে গিয়েছিলেন চন্দ্রনাথ অধিকারী। অনুব্রতকে ১৪ দিনের বিশ্রামের পরামর্শ সাদা কাগজে লিখে দিয়ে আসেন তিনি। কী কারণে তিনি সাদা কাগজে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ লিখেছিলেন, সেটাই চন্দ্রনাথের কাছে জানতে চাইবেন সিবিআইয়ের তদন্তকারীরা।
West Bengal Weather Update: আবারও বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, শনি-রবিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
Sanjoy Patraআবারও সুখবর দিল আবহাওয়া দফতর (IMD)। একটা নিম্নচাপ (Depression) কাটতে না কাটতেই আবার নিম্নচাপের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)। শনিবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে নিম্নচাপ তৈরি হতে পারে। মূলত উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ঘনীভূত হয়ে শক্তিশালী হবে পরবর্তী ২৪ ঘন্টায়। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিমদিকে অগ্রসর হবে। যার কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rain) পরিমাণ বাড়বে।
Anubrata Mondal Arrested: অনুব্রতর গ্রেপ্তারির খুশিতে বীরভূমের জনতাকে গুড়-বাতাসা, নকুলদানা খাওয়াচ্ছে বিজেপি; দেখুন ছবি
Shammi Hudaবীরভূমে শুক্রবার সকাল থেকেই চলছে বিজেপির তরফে মিষ্টিমুখ করানোর পালা।গতকাল গরু পাচার কাণ্ডে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির (Anubrata Mondal Arrested) খুশিতেই এই কর্মকাণ্ড বলে খবর।
Anubrata Mondal: দিনভর ঘুরে ভোরবেলা অনুব্রতকে নিয়ে নিজাম প্যালেসে সিবিআইয়ের কনভয়
Shammi Hudaস্বেচ্ছায় সমন পেয়ে আসেননি। ভোর পৌনে তিনটে নাগাদ সিবিআইয়ের গাড়ি চেপে নিজাম প্যালেসে ঢুকলেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।