Anubrata Mandal: নিজাম প্যালেসে মুড়ি, বিস্কুট খেয়ে ক্যাম্প খাটে ঘুম অনুব্রত মণ্ডলের

Anubrata Mandal (Photo Credit: ANI/Twitter)

বৃহস্পতিবার আসানসোল থেকে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) নিয়ে গভীর রাতে নিজাম প্যালেসে হাজির হন সিবিআই আধিকারিকরা। এই মুহূর্তে নিজাম প্যালেসের ১৫ তলায় রয়েছেন অনুব্রত মণ্ডল। নিজাম প্যালেসে হাজির হতেই অনুব্রত মণ্ডলের জন্য ক্যাম্প খাটের ব্যাবস্থা করা হয়। নিজাম প্যালেসে সিবিআই হেফাজতে থাকার সময় মুড়ি খান অনুব্রত মণ্ডল। সেই সঙ্গে বীরভূমের দাপুটে নেতা বিস্কুটও খেয়েছেন বলে জানা যায়। ডায়াবেটিক নেতার জন্য অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থাও করা হয়। তবে এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডলের শারীরিক সমস্যা হয়নি।

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement