কলকাতা, ৩০ মার্চ: লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। রাজ্যে তাপমাত্রার গরমকে টেক্কা দিচ্ছে রাজনৈতিক উষ্ণতা। আসলে বাংলার ৪২টি লোকসভা আসনের ওপর অনেক কিছু নির্ভর করছে। প্রার্থী ঘোষণা করে সব রাজনৈতিক দলই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে। এরই মাঝে ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অভিষের বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) নয়া ঘোষণা।
তৃণমূলের অঘোষিত নম্বর টু অভিষেক তাদের প্রধান প্রতিপক্ষ বিজেপি, মোদী সরকারের বিরুদ্ধে প্রধানত তিনটি অভিযোগ এনেছেন-১) বাংলার বিরোধিতা করা, ২) ইডি-সিবিআইয়ের অপপ্রয়োগ করে বিরোধী কণ্ঠরোধ করা, ৩) গ্যাস, পেট্রোল-ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ব্যাপক বৃদ্ধি পাওয়া।
দেখুন খবরটি
Abhishek Banerjee's in rally :
“ What I am challenging you is to bring a notification and announce that cooking gas will be provided free of cost to people for next 5 years
I will withdraw all 42 candidates from WB.” @abhishekaitc
— Kamalika Sengupta (@KamalikaSengupt) March 30, 2024
এদিন এক জনসভায় অভিষেক চ্যালেঞ্জের সুরে বললেন, " বিজেপি যদি এখনই বিজ্ঞপ্তি জারি করে বলে আগামী পাঁচ বছর দেশের সব পরিবারকে বিনামূল্যে রান্নার গ্যাস দেবে তা হলে আমরা পশ্চিমবাঙলার ৪২টি লোকসভা কেন্দ্র থেকে আমাদের সব প্রার্থীদের তুলে নেব।" এরপর অভিষেক বলেন, কিন্তু ওরা এটা করবে না। জনবিরোধী মোদী সরকার মানুষের হয়ে কাজ করে না।"