Kolkata Shocker: বছর ১২-র মেয়েকে অপহরণ করে গণধর্ষণ, শিয়ালদায় চাঞ্চল্য

ফের গণধর্ষণের মতো নারকীয় ঘটনা ঘটল কলকাতায় (Kolkata)। এবার ঘটনাস্থল শিয়ালদা স্টেশন লাগোয়া লারকেলডাঙা এলাকা।

Kolkata Shocker: বছর ১২-র মেয়েকে অপহরণ করে গণধর্ষণ, শিয়ালদায় চাঞ্চল্য
Representative image (File photo)

কলকাতা, ২৩ সেপ্টেম্বর: ফের গণধর্ষণের মতো নারকীয় ঘটনা ঘটল কলকাতায় (Kolkata)। এবার ঘটনাস্থল শিয়ালদা স্টেশন লাগোয়া লারকেলডাঙা এলাকা। বছর ১২-র বালিকাকে তার বাবা-মার অনুমতি ছাড়াই বসিরহাট থেকে কলকাতায় নিয়ে এসেছিল রবিউল গাজি। কোনও অসৎ উদ্দেশ্যে কলকাতায় এলেও শিয়ালদা লাগোয়া কেনও হোটেল বা লজে থাকার বন্দোবস্ত করতে পারেনি সে। গত মঙ্গলবারের ঘটনা। এদিকে রাত সাড়ে এগারোটা েজে গেছে মেয়েটির পেটে তখনও কিছু পড়েনি। খাবারের বায়না করতে শুরু করে সে। আরও পড়ুন-Tanuja Turns 79: 'তুমি সবসময় আমার ক্যাপ্টেন ও রানি হয়ে থাকবে', তনুজার জন্মদিনে কাজলের শুভেচ্ছা (দেখুন ভিডিও)

এমন সময় এক জন রবিউলের পিছু নেয় খাবারের বন্দোবস্ত করে দেবে বলে আরও দুই সঙ্গীকে ডাকে। তাদের সঙ্গে রবিউলকে লজের খোঁজ নিতে পাঠিয়ে মেয়েটিকে নারকেল ডাঙার এক নির্জন এলাকায় নিয়ে যায়। বাকি দু'জনও এসে পড়লে। মেয়েটির উপরে চলে নারকীয় অত্যাচার।

এদিকে অনেকটা সময় ধরে লজের বন্দোবস্ত করতে না পেরে রবিউল গাজি ফের শিয়ালদা স্টেশনে চলে আসে।  মেটিকে সে কোথাও দেখতে পায় না। এর মধ্যে পুলিশ তদন্তে নেমে নারকেল ডাঙা থেকে নির্যাতিতাকে উদ্ধার করে হোমে কাউন্সেলিংয়ের জন্য পাঠিয়েছে। আর সিসিটিভি ফুটেজ দেখে তিন ধর্ষককেই গ্রেপ্তার করেছে। ধৃতরা হল মোনা ওরফে মহম্মদ সইফ, তোতলা আজাদ ওরফে মহম্মদ আজাদ, অন্যজন মহম্মদ জাফর। বর্ধমানের রানিগঞ্জ মাজার থেকে জাফরে গ্রেপ্তার করে পুলিশ। রবিউল গাজিও গ্রেপ্তার হয়েছে।

(The above story first appeared on LatestLY on Sep 23, 2022 02:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).