সোমবার, অক্টোবর 05, 2026 ব্রেকিং নিউজ:
Darya Shipilova: প্লেগ গবেষণাগারে কর্মরত মৃত তরুণী দ্যারিয়া শিপিলোভা-র আসল পরিচয়, কোয়ারেন্টাইনে শতাধিক | Sambhav Jain Depression: নয়ডার বহুতল থেকে মরণঝাঁপে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যু, পারিবারিক বিবাদের দিক খতিয়ে দেখছে পুলিশ | Kash Patel: বাগদান সারলেন ট্রাম্পের ডানহাত তথা এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল |

UP Minister Calls Mamata Banerjee 'Terrorist': মমতাকে 'মুসলিম সন্ত্রাসবাদী' আখ্যা বিজেপি মন্ত্রীর

ভারত Sarmita Bhattacharjee | Jan 18, 2021 01:55 PM IST
A+
A-

মমতা ব্যানার্জিকে (Mamata Banerjee) “মুসলিম সন্ত্রাসবাদী” বললেন যোগীর রাজ্যের সংসদীয় মন্ত্রী আনন্দস্বরূপ শুক্ল (Anand Swaroop Shukla)। রাজ্যের বিধানসভা নির্বাচনের পর মমতাকে বাংলাদেশে আশ্রয় নিতে হবে। একথাও বলেন তিনি। তাঁর অভিযোগ, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতীয়ত্বে বিশ্বাস করেন না। তিনি হিন্দু দেবদেবীদের সর্বদা অপমান করেন। তিনি একজন মুসলিম সন্ত্রাসবাদী। মন্দির ভাঙার লক্ষ্যে কাজ করেন। বাংলাদেশের নির্দেশে এসব করে চলেছেন তিনি। যেসব মুসলিম ভারত মাতা কি জয় এবং বন্দেমাতরম বলবে তাদের দেশের তরফে সম্মান জানানো হবে।” রাজ্যের ভোটের দামামা বেজে গিয়েছে, ক্ষমতা দখলের লড়াইয়ে ময়দানে কোমর বেঁধে নেমেছে বিজেপি (BJP)। তৃণমূল ছেড়ে দলে দলে হেভিওয়েট নেতা-মন্ত্রীরা যোগ দিচ্ছেন বিজেপিতে, হাল ধরার লড়াইয়ে যোগ্য সঙ্গ দিচ্ছে তৃণমূল কংগ্রেসও।

RELATED VIDEOS

SocialLY


Close
Latestly whatsapp channel