মঙ্গলবার, সেপ্টেম্বর 29, 2026 ব্রেকিং নিউজ:
Monalisa Hot Video: বেবো নাচে আগুন জ্বালালেন গ্ল্যামার কুইন মোনালিসা, ঝুমা বৌদির ভাইরাল ভিডিও | Delhi Pollution Plan 2026: দিল্লিতে দূষণ দমনে নজিরবিহীন কড়াকড়ি! ১ নভেম্বর থেকে ৫০% ওয়ার্ক ফ্রম হোম, দ্বিগুণ পার্কিং ফি | অপ্রাপ্তবয়স্কদের সোশাল মিডিয়ায় ব্যবহারে কড়া নজরদারি! 'চুক্তি বাতিল' আইনি অস্ত্র তুলে ধরে কেন্দ্রকে ব্যবস্থা নিতে নির্দেশ সুপ্রিম কোর্টের |

Swastika Mukherjee's 'Ram' Tweet: বিজেপিতে যোগ দিচ্ছেন স্বস্তিকা? 'রাম' টুইটে জল্পনা তুঙ্গে

বিনোদনের খবর Sarmita Bhattacharjee | Feb 24, 2021 02:07 PM IST
A+
A-

২১-র বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য রাজনীতি যখন তোলপাড়, তখনই টলিউড ঘিরে উত্তেজনা তুঙ্গে। টলিউডের হার্টথ্রব স্বস্তিকা মুখার্জির মুখে 'রাম-নাম'। কেন্দ্রের একের পর এক সিদ্ধান্তের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছেন স্বস্তিকা, এবার সেই অভিনেত্রীই বিজেপির দিকে ঝুঁকছেন! ২৩ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় টুইট করেন স্বস্তিকা মুখার্জি। টুইটে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি লেখেন, "রাম তোমার। রাম আমার। ভুতের মুখে পরলেও রাম নাম। শ্মশান যাত্রীদের মুখেও রাম নাম। অশুভ দূর করতেও কত কোটিবার রাম রাম বলেছি। রাম তো আছেই যত্র তত্র সর্বত্র।"স্বস্তিকার কমেন্ট বক্সে 'জয় শ্রীরাম' থেকে শুরু করে 'রাম রাম' কমেন্টে ছয়লাপ, ঝড়ের গতিতে ভাইরাল পোস্টটি। ২১-র নির্বাচনে বাংলা দখল বিজেপির এখন একমাত্র লক্ষ্য, ইতিমধ্যেই টলি তারকাদের নিজেদের দলে টানছে কেন্দ্রীয় নেতৃত্ব।

RELATED VIDEOS

SocialLY


Close
Latestly whatsapp channel