India-Pakistan Conflict: রাজ্য পুলিশ কাজ করছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় কেন উল্টো সুর?

রাজ্য পুলিশ বা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে দীর্ঘদিম ধরেই প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

India-Pakistan Conflict: রাজ্য পুলিশ কাজ করছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় কেন উল্টো সুর?

রাজ্য পুলিশ বা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে দীর্ঘদিম ধরেই প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এমনকী সাম্প্রতিককালে মুর্শিদাবাদে সাম্প্রদায়িক অশান্তি নিয়ে রাজ্য সরকারেই দায়ী করেছেন তিনি। সেই শুভেন্দুর গলাতেই এখন নরম হল সুর। তাঁর গলাতে শোনা গেল রাজ্য পুলিশ প্রশাসন নিয়ে সদর্থক মন্তব্য। কিন্তু আচমকা ভোল বদলালেন কেন রাজ্যের দাপুটে নেতা শুভেন্দু অধিকারী?

রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে একযোগে কাজ করছেন সকলে

আসলে বর্তমানে দেশজুড়ে চলছে যুদ্ধ পরিস্থিতি। এই অবস্থায় রাজনৈতিক বিভেদ ভুলে শাসক, বিরোধী একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন দেশের সমস্ত রাজনৈতিক নেতারা। নরেন্দ্র মোদী, অমিত শাহদের পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধীর মতো বিরোধী নেতারা। রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে প্রায় সমস্ত রাজনৈতিক দলের নেতারাই একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেইল বাংলায় যে যে প্রান্তে পাক সমর্থকদের হদিশ মিলছে, তাঁদের গ্রেফতার করছে পুলিশ।

দেখুন শুভেন্দু অধিকারীর মন্তব্য

রাজ্য প্রশাসন নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য

এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, “বাংলার অনেক জায়গা থেকেই পাকিস্তান প্রেমীদের খোঁজ পাওয়া যাচ্ছে। তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্টের ওপর ভিত্তি করে ইতিমধ্যেই গ্রেফতার করা হচ্ছে। সেক্ষেত্রে রাজ্য পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে তাঁদের গ্রেফতার করছে। আসলে এটা এখন এমন পরিস্থিতি, সেখানে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে সকলকে একসঙ্গে কাজ করতে হবে”।

(The above story first appeared on LatestLY on May 09, 2025 05:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).