শনিবার, অক্টোবর 17, 2026 ব্রেকিং নিউজ:
Donald Trump: ইরানকে ব্যর্থ রাষ্ট্র অ্যাখ্যা ট্রাম্পের, শিগগিরই বড় সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ওয়াশিংটনের | Dewi AI avatar: কে এই 'দেবী'? জাকার্তায় ভারতীয় দূতাবাসের নতুন এআই অবতার ঘিরে তুমুল চর্চা | UPI MDR Charge: দীপাবলি পর্যন্ত ইউপিআই লেনদেনে এমডিআর বসানোর সিদ্ধান্ত স্থগিত,আম জনতার স্বস্তি |

Sourav Ganguly Admitted To Hospital: বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে সৌরভ, বসানো হবে স্টেন্ট

খেলা Sarmita Bhattacharjee | Jan 28, 2021 11:14 AM IST
A+
A-

ফের হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। হাসপাতাল থেকে রিলিজ হওয়ার ৩ সপ্তাহের মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়লেন সৌরভ। বুধবার সকালে আচমকাই বুকে ব্যাথা শুরু হয় বিসিসিআই সভাপতির (BCCI President)। এরপর চিকিৎসকের সঙ্গে কথা হতেই সৌরভকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন তিনি। অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। অ্যাপোলো হাসপাতালে কার্ডিওলজিস্ট আফতাব খানের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে; উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসক সপ্তর্ষি বসু এবং সরোজ মন্ডলও পরীক্ষা-নিরীক্ষা করছেন সৌরভের। ২৮ জানুয়ারি সৌরভকে দেখতে হাসপাতালে আসছেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি। সৌরভের হৃদযন্ত্রে এখনও দু’টি ব্লকেজ রয়েছে, দেবী শেট্টির সামনেই অ্যাঞ্জিওপ্লাস্টি করে সৌরভের হার্টে দু’টি স্টেন্ট বসানো হবে।

RELATED VIDEOS

SocialLY


Close
Latestly whatsapp channel