Sourav Ganguly: চমকে দেওয়া বড় খবর সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে, পথ বদলে কোথায় যাচ্ছেন 'মহারাজ'
স্টার জলসার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের মুখেই জানান সেই কথা। নয়া নন-ফিকশন অনুষ্ঠানকে নতুনভাবে দাঁড় করাতে তিনি কাজ করবেন বলেও জানান সৌরভ গঙ্গোপাধ্যায়।
কলকাতা, ২১ এপ্রিল: 'দাদাগিরি' ছাড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ১২৫ কোটি টাকায় নতুন চুক্তি করলেন স্টার জলসার সঙ্গে। জ়ি বাংলার দাদারিরি (Dadagiri) ছেড়ে এবার স্টার জলসায় চললেন 'মহারাজ'। স্টার জলসার (Star Jalsa) বিগ বসের সঞ্চালনায় এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখা যেতে পারে বলে খবর। বিগ বসের পাশাপাশি আরও একটি অনুষ্ঠানে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের দেখা মিলতে পারে বলে খবর। আর সেই কারণেই জ়ি বাংলা (Zee Bangla) ছেড়ে বিপুল অঙ্কের অর্থের চুক্তিতে নতুন চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রের তরফে মিলছে এমন খবর।
স্টার জলসার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের মুখেই জানান সেই কথা। নয়া নন-ফিকশন অনুষ্ঠানকে নতুনভাবে দাঁড় করাতে তিনি কাজ করবেন বলেও জানান সৌরভ গঙ্গোপাধ্যায়।
জানা যাচ্ছে, বিগ বস এবং আরও একটি কুইজ়ের অনুষ্ঠানে এবার স্টার জলসায় দেখা যেতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
প্রসঙ্গত জ়ি বাংলার দাদাগিরি ছিল ওই চ্যানেলের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠানে। যেখানে সাধারণ মানুষ থেকে টলিউড তারকারা হাজির হতেন। থাকতেন বিভিন্ন ক্ষেত্রের জ্ঞানী মানুষরাও। জ়ি বাংলার দাদাগিরির তাই টিআরপিও ছিল উর্দ্ধে। এবার সেই চ্যানেল ছেডে় স্টার জলসার সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
(The above story first appeared on LatestLY on Apr 21, 2025 03:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

