Sourav Ganguly; ভারতের চাপ পাকিস্তান বেশিদিন সহ্য করতে পারবে না, মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের

ভারত-পাকিস্তানের মধ্যে ইতিমধ্যেই যুদ্ধ পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে। যার জেরে গত বৃহস্পতিবার চলতি আইপিএলের ম্যাচ মাঝপথেই স্থগিত করে দিতে হয়েছে।

Sourav Ganguly; ভারতের চাপ পাকিস্তান বেশিদিন সহ্য করতে পারবে না, মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের

ভারত-পাকিস্তানের মধ্যে ইতিমধ্যেই যুদ্ধ পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে। যার জেরে গত বৃহস্পতিবার চলতি আইপিএলের (IPL 2025) ম্যাচ মাঝপথেই স্থগিত করে দিতে হয়েছে। গতকাল পঞ্জাব কিংসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ ছিল ধরমশালায়। আবার আইপিএল কবে শুরু হবে, আইপিএলের চলতি সিজন কীভাবে এগোবে, তা এখন স্পষ্ট নয়। সবমিলিয়ে আপাতত অনিশ্চিয়তার মুখে আইপিএল ২০২৫। যদিও খেলা আবার কয়েকদিন বাদেই শুরু হবে বলে আশাবাদী ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়।

আইপিএল নিয়ে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়

শুক্রবার এই প্রসঙ্গে তিনি বলেন, দেশে এখন যুদ্ধ পরিস্থিতি চলছে। এরমধ্যে কীভাবে খেলা হবে, খেলা বন্ধ রাখা সঠিক সিদ্ধান্ত। তবে চিন্তার কোনও কারণ নেই, কয়েকদিন পর আবার সিরিজ চালু হবে। সবকিছু আগের মতো স্বাভাবিক হবে। ভারতের চাপ বেশিদিন সহ্য করতে পারবে না পাকিস্তান। বিসিসিআই অত্যন্ত দক্ষ্য সংস্থা। তাঁরা জানে কীভাবে সিরিজ সফলভাবে সম্পন্ন করতে হবে।

দেখুন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য

ভারতের ওপর ড্রোন হামলা পাকিস্তানের

প্রসঙ্গত, গতকাল থেকেই ভারত ও পাকিস্তানের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পাকিস্তান ভারতের বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালিয়েছিল। যদিও সবকটি ব্যর্থ হয়ে যায় মাঝআকাশে। পাল্টা ভারতীয় সেনা পাকিস্তানে ঢুকে একের পর এক হামলা চালিয়েছিল।

(The above story first appeared on LatestLY on May 09, 2025 11:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).