বুধবার, সেপ্টেম্বর 23, 2026 ব্রেকিং নিউজ:
Lottery Sambad: লটারি রেজাল্ট আজ ২৩ সেপ্টেম্বর, প্রথম পুরস্কার ১ কোটি টাকা, বিজয়ী তালিকা দেখার উপায় জানুন | China Fire: ইলেকট্রিক বাইক থেকে চিনের বহুতলে ভয়াবহ আগুন, আটকে বহু বাসিন্দা | Geetanjali Express Theft: গীতাঞ্জলী এক্সপ্রেসে কলকাতার যাত্রীর ব্যাগ চুরি, গ্রেফতার চোর, অ্যাপেলের ল্যাপটপ সহ বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী উদ্ধার |

Parliament Canteen New Rates: উঠল ভর্তুকি; নিরামিষ থালি ১০০, আমিষ বুফে ৭০০

ভারত Sarmita Bhattacharjee | Jan 28, 2021 04:48 PM IST
A+
A-

আসন্ন বাজেট সেশনের আগেই সংসদ ক্যান্টিনে (Parliament canteen) খাদ্যতালিকার দাম বেড়ে গেল। তৈরি হল নতুন রেটচার্ট। সরকার সংসদের ক্যান্টিনকেযে ভর্তুকি দিত সম্প্রতি তা বন্ধ হয়ে গিয়েছে। তারপরেই একলাফে বেড়ে গেল ক্যান্টিনের খাবারের দাম। সেই নতুন দামের তালিকায় সবথেকে কম টাকায় মিলবে রুটি। সংসদের ক্যান্টিন থেকে একটা রুটি কিনতে খরচ হবে তিনটাকা। সেই সঙ্গে আমিষ বুফে খেতে হলে পকেট থেকে খসবে ৭০০ টাকা। নিরামিশ বুফের মূল্য নির্ধারণ হয়েছে ১০০ টাকা। চলতি মাসের শুরুতেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানান, সংসদের ক্যান্টিনে খাবার পরিবেশন বাবদ যে ভর্তুকি মিলত তা বন্ধ হচ্ছে। এবার থেকে ITDC নামের এক সংস্থার তত্ত্বাবধানে টলবে সংসদের ক্যান্টিন। অন্তর্বর্তীকালীন এক নির্দেশিকায় জানানো হয়, ২৭ জানুয়ারি থেকে সংসদের ক্যান্টিনে আমিষ নিরামিশ মিলিয়ে মোট ৫৮ রকম পদের খাবার পাওয়া যাচ্ছে। তবে নতুন ব্যবস্থাপনায় কয়েকটি নতুন পদও ক্যান্টিনের খাদ্য তালিকায় জুড়েছে।

RELATED VIDEOS

SocialLY


Close
Latestly whatsapp channel