Pahalgam Terror Attack: সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের
বিজেপির বিরুদ্ধে দেশে বিভাজন তৈরির অভিযোগ, সংসদে বিশেষ অধিবেশনের আহ্বান জানাল কংগ্রেস।
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে পহেলগাঁওয়ে (Pahalgam) ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। গত ২২ এপ্রিল পহেলগাঁও সন্ত্রাসী হামলার বিষয় নিয়ে সংসদের বিশেষ অধিবেশনের (Special Parliament Session) আহ্বান জানাল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) লেখা এক চিঠিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Congress President Mallikarjun Kharge) এই হামলার বিষয়ে সংসদের উভয় কক্ষের একটি বিশেষ অধিবেশনের আহ্বান জানিয়েছেন। আরও পড়ুন: Indian Student Found Dead: বিদেশে রহস্যজনক মৃত্যু ভারতীয় পড়ুয়ার, ৪ দিন নিখোঁজ থাকার পর কানাডার রাজধানীর রাস্তায় মিলল ভংশিকার দেহ
খাড়গে প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করেন এবং বিজেপির বিরুদ্ধে দেশে বিভাজন তৈরির অভিযোগ এনেছেন। তিনি বলেন, এই সঙ্কটের সময়ে, সবাই একসাথে লড়াই করতে চায়, কিন্তু বিজেপি হিংসা ছড়িয়ে মানুষকে বিভক্ত করতে চাইছে। এদিকে কংগ্রেস নেতা তথা কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া যেমন বলেছেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধের প্রয়োজন নেই, তার পরিবর্তে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত।
প্রধানমন্ত্রীকে খাড়গের চিঠি
Congress President Shri @kharge writes to PM Narendra Modi, urging him to convene a special session of both Houses of Parliament in solidarity with the victims of the barbaric Pahalgam attack.
This will be a powerful demonstration of the nation's collective resolve and will to… pic.twitter.com/lPXu2RpUBP
— Congress (@INCIndia) April 29, 2025
(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 09:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

