শনিবার, অগাস্ট 22, 2026 ব্রেকিং নিউজ:
Visakhapatnam School Horror: ৬ বছরের শিশুকে নগ্ন করার চেষ্টা শিক্ষিকার, ভয়ে ক্লাসেই মৃত্যু খুদের, সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে ছড়াল উত্তেজনা | Kolkata Fatafat Results Today 21 August: কলকাতা ফটাফট রেজাল্ট ২১ আগস্ট: ফলাফলের বিস্তারিত খবর ও সময়সূচী | Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে জেলায় জেলায় ক্ষোভ! এসডিও দফতরে ধুন্ধুমার থেকে পথ অবরোধ |

LPG Price Hike: মাসে ৩ বার বাড়ল দাম, সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম এবার আকাশছোঁয়া

ভারত Sarmita Bhattacharjee | Feb 25, 2021 04:45 PM IST
A+
A-

ফেব্রুয়ারিতেই আরও মহার্ঘ্য রান্নার গ্যাস (LPG Price Hiked)। বুধবার মধ্যরাতে ফের বাড়ল এলপিজি-র দাম। আগের দফায় বেড়েছিল ৫০ টাকা, এবার তার সঙ্গে জুড়ল আরও ২৫ টাকা। প্রথমবারেও ২৫ টাকা বেড়েছিল। সবমিলিয়ে চলতি মাসেই ১০০ টাকা অতিরিক্ত মূল্যবৃদ্ধি হল রান্নার গ্যাসের। এদিকে জনসমর্থন ধরে রাখতে নিখরচায় গ্যাস সংযোগ দেওয়ার উজ্জ্বলা প্রকল্পের সাফল্যের কথা ঢাক-ঢোল পিটিয়ে বলেছিলেন খোদ প্রধানমন্ত্রী। এখন যদি সিলিন্ডার কিনতে গরিব মানুষ ৮০০ টাকা কোথায় পাবে? রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস সংস্থাগুলি জানিয়েছে, ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক সিলিন্ডারের দর কমছে ৫ টাকা। হচ্ছে ১,৫৮৪ টাকা। অন্যদিকে আমজনতার দুশ্চিন্তা বাড়িয়ে ৮০০ টাকা ছাড়াল রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম।

RELATED VIDEOS


Close
Latestly whatsapp channel