Petrol & Diesel Price Hike Again: আকাশছোঁয়া পেট্রোল ডিজেল, দিল্লিতে লিটার প্রতি ৮০ পয়সা করে বাড়ল, মুম্বইতে ৮৫ পয়সা
ফের ঊর্দ্ধমুখী পেট্রোল ও ডিজেল (Petrol & Diesel Price Hike)। মঙ্গলবার সকালে রাজধানীতে পেট্রোপণ্যের মূল্য ৮০ পয়সা বাড়ল।
নতুন দিল্লি, ৫ এপ্রিল: ফের ঊর্দ্ধমুখী পেট্রোল ও ডিজেল (Petrol & Diesel Price Hike)। মঙ্গলবার সকালে রাজধানীতে পেট্রোপণ্যের মূল্য ৮০ পয়সা বাড়ল। এদিন লিটার প্রতি পেট্রোল বিকোচ্ছে ১০৪ টাকা ৬১ পয়সায়। তখন লিটার প্রতি ডিজেলের মূল্য ৯৫ টাকা ৮৭ পয়সা।
বাণিজ্যিক শহর মুম্বইতে এদিন পেট্রোল ডিজেলের মূল্য লিটার প্রতি ৮৫ পয়সা করে বেড়েছে। মঙ্গলবার সকালে মুম্বইতে পেট্রোল কিনতে গেলে ক্রেতাকে ১ লিটারে খরচ করতে হবে ১১৯ টাকা ৬৭ পয়সা। অন্যদিকে ১০৩ টাকা ৯২ পয়সায় মিলবে ১ লিটার ডিজেল।
পড়ুন টুইট
Price of petrol & diesel in Delhi at Rs 104.61 per litre & Rs 95.87 per litre respectively today (increased by 80 paise)
In Mumbai, the petrol & diesel prices per litre at Rs 119.67 (increased by 84 paise) & Rs 103.92 (increased by 85 paise) pic.twitter.com/7QZVLAJK9P
— ANI (@ANI) April 5, 2022
(The above story first appeared on LatestLY on Apr 05, 2022 08:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

