সোমবার, অক্টোবর 12, 2026 ব্রেকিং নিউজ:
Jantar Mantar Protest: সিজেপি নেতা অভিজিৎ, সৌরভ, আশুতোষকে মুক্তির নির্দেশ আদালতের | Dhruv Rathee Released: দিল্লিতে আটক থাকার পর অবশেষে মুক্তি পেলেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি, নিশ্চিত করল পুলিশ | Nepal Flood: নেপালে ফের আকস্মিক বাণ, বুড়ি গণ্ডকী নদীতে বিপর্যয়, একের পর এক ভেসে গেল ঘরবাড়ি ও সেতু |

COVID-19 Latest Sero Survey: করোনা সংক্রমণের আঁচ কমেনি, দেশের বড় অংশের জনসংখ্যা পড়তে পারে কোভিড কবলে

ভারত Sarmita Bhattacharjee | Feb 05, 2021 07:34 PM IST
A+
A-

যখন করোনা আক্রান্তের সংখ্যা দিনকেদিন কমছে তখন কিন্তু ফের মারণ রোগের কবলে পড়তে পারেন দেশের একটি বড় অংশের বাসিন্দারা। ২০২০ সালের ডিসেম্বরের মধ্যেই ভারতে প্রতি ৫ জনের মধ্যে ১ জন করোনভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন। সম্প্রতি এ রকমই তথ্য উঠে এসেছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর একটি সেরলজিক্যাল সমীক্ষায় (ICMR Sero Survey)। তাই আইসিএমআর-এর সতর্কবার্তা বলছে, দৈনিক সংক্রমণ কমেছে বলে করোনাকে অগ্রাহ্য করার পরিস্থিতি কিন্ত এখনও আসেনি। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে মোট ১ কোটি ৮ লক্ষের কাছাকাছি মানুষ করোনার কবলে পড়েছে। তবে অ্যাকটিভ রোগীর সংখ্যা এখন প্রায় দেড় লক্ষ। এখনও পর্যন্ত  দেশের ৪৫ লক্ষেরও বেশি মানুষের শরীরে করোনার প্রতিষেধক প্রয়োগ হয়েছে।

RELATED VIDEOS

SocialLY


Close
Latestly whatsapp channel