KL Rahul: দুরন্ত সেঞ্চুরি রাহুল, সাই সুদর্শনের

আগামী বৃহস্পতিবার থেকে আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামছে টিম ইন্ডিয়া। তার ঠিক আগে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে অনবদ্য সেঞ্চুরি করলেন ওপেনার কেএল রাহুল ও সাই সুদর্শন। কঠিন পিচ ও পরিস্থিতিতে দাঁড়িয়ে চতুর্থ ইনিংস পাহাড়প্রমাণ চাপের মুখে অনবদ্য ইনিংস খেললেন রাহুল ও সাই।

KL Rahul: দুরন্ত সেঞ্চুরি রাহুল, সাই সুদর্শনের
KL Rahul Hits Century. (Photo Credits: X)

KL Rahul: আগামী বৃহস্পতিবার থেকে আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামছে টিম ইন্ডিয়া। তার ঠিক আগে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে অনবদ্য সেঞ্চুরি করলেন ওপেনার কেএল রাহুল ও সাই সুদর্শন। কঠিন পিচ ও পরিস্থিতিতে দাঁড়িয়ে চতুর্থ ইনিংস পাহাড়প্রমাণ চাপের মুখে অনবদ্য ইনিংস খেললেন রাহুল ও সাই। দুজনকেই আগামী সপ্তাহে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্টে প্রথম একাদশে খেলতে দেখা যাবে। কমাস আগে ইংল্যান্ডে টেস্ট সিরিজে দুরন্ত লড়াকু ব্যাটিং করেন টিম ইন্ডিয়ার তারকা ওপেনার কেএল রাহুল। রাহুল এবার অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে টেস্টের চতুর্থ ইনিংসে দুরন্ত সেঞ্চুরি করলেন। অনবদ্য সেঞ্চুরি করলেন সাই সুদর্শনও।

অজি এ দলের দুটি টেস্টে দুটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করলেন সাই সুদর্শন

অজি এ দলের বিরুদ্ধে বেসরকারী টেস্টে জিততে হলে চতুর্থ ইনিংসে ৪১ রান করতে হবে এমন পাহাড় প্রমাণ চাপের সামনে খেলতে নেমে রাহুল ও সাই সুদর্শন অবিশ্বাস্য ইনিংস খেলছেন। চলতি টেস্টের প্রথম ইনিংসে রাহুল ১১ ও সাই ৭৫ রানের ইনিংস কেসলেছেন। প্রথম ইনিংসে অজি এ দলের ৪২০ রানের জবাবে ভারতীয় এ দল মাত্র ১৯৪ রানে অল আউট হয়। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে অজি এ দলকে ১৯৪ রানে শেষ হয়ে যায়। জিততে হলে ভারতীয় এ দলকে চতুর্থ ইনিংসে করতে হবে ৪১২ রান। সেখানে ধ্রুব জুরেলের দলের স্কোর এখন ৪ উইকেটে ২৬৭ রান। আউট হয়েছেন জগদীশন (৩৬), সাই (১০০), দেবদূত পাদিক্কাল (৫) ও মানব সুথার (৫)।

জিততে হলে চতুর্থ ইনিংসে ভারতীয় এ দলকে করতে হবে ৪১২ রান

শুক্রবার লখনৌয়ে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারী টেস্টের চতুর্থ দিনে ভারতীয় এ দলের হয়ে সেঞ্চুরি করলেন রাহুল। নারায়ণ জগদীশনের সঙ্গে ওপেন করতে নেমে দুরন্ত ইনিংস খেলছেন রাহুল। জগদীশন (৩৬)-এর আউটের পর তিনে নামা সাই সুদর্শনের হয়ে দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন ভারতের তারকা ওপেনার। ভারতীয় এ দলকে জিততে হলে আরও ১৪৫ রান করতে হবে, হাতে ৬ উইকেট। প্রথম ইনিংসে ভারতীয় এ দল ২২৬ রানে পিছিয়ে ছিল। অস্ট্রেলিয়া এ দলের ৪২০ রানের জবাবে ভারতীয় এ দলের ইনিংস মাত্র ১৯৪ রানে গুটিয়ে গিয়েছিল। এরপর তাদের দ্বিতীয় ইনিংস অজি এ দলের ইনিংস মাত্র ১৮৫ রানে শেষ হয়ে যায়। জিততে হলে চতুর্থ ইনিংসে ৪১২ রান তাড়া করতে হবে এমন শর্তে খেলতে নেমে রাহুল ও সাই সুদর্শন দারুণ খেলছেন।

২ অক্টোবর থেকে আমেদাবাদে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন দুই টেস্টের সিরিজে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে দেখা যাবে রাহুলকে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে ভারতীয় স্কোয়াডে রয়েছেন সাই সুদর্শনও।

(The above story first appeared on LatestLY on Sep 26, 2025 12:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).