ICC Under 19 WC 2024 Final, IND vs AUS: ছোটদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে ২৫৪ রান করতে হবে টিম ইন্ডিয়াকে
টানা দ্বিতীয় অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিততে হলে ভারতকে ২৫৪ রান করতে হবে। ফাইনালে বেনোনিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়ার অনুর্ধ্ব ১৯ দল করল ৭ উইকেটে ২৫৩ রান।
টানা দু'বার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ (ICC Under-19 World Cup 2024) জিততে হলে ভারতকে ২৫৪ রান করতে হবে। ফাইনালে বেনোনিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়ার অনুর্ধ্ব ১৯ দল করল ৭ উইকেটে ২৫৩ রান। ১৮১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েছিল অজিরা। কিন্তু শেষের দিকে ভাল খেলে অজিরা লড়ার মত স্কোর করে।
ফাইনালে অস্ট্রেলিয়ার ছোটদের পক্ষে সর্বোচ্চ রান করেন- হরজস সিং (৫৫)য়ের। ভাল খেলে অজি অধিনায়ক হুগো উইবগেন (৪৮), ওলিভার পিয়েকে (৪৬) ও হ্যারি ডিক্সন (৪২)-এর। ভারতের পেসার রাজ লিম্বানি ৩৮ রান দিয়ে ৩ উইকেট নেন। নমন তিওয়ারি ২টি ও সৌম্য পান্ড ও মুশের খান ১টি করে উইকেট পান। রান তাড়া করতে নেমে ভারতের সবচেয়ে বড় ভরসা হল উদয় সহরন ও সচিন ধাসের উপর।
দেখুন খবরটি
Australia score 253 for 7 in the ICC U19 World Cup final against India in Benoni. #INDvAUS pic.twitter.com/SkEmUmYi8q
— Press Trust of India (@PTI_News) February 11, 2024
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটে ভারত টানা পাঁচটা বিশ্বকাপের ফাইনালে খেলেছে। গত বছর ইংল্যান্ডকে হারিয়ে ছোটদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল যশ ধুল-এর ভারতীয় অনুর্ধ্ব ১৯ দল।
(The above story first appeared on LatestLY on Feb 11, 2024 05:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

