FIFA Under 17 World Cup: উজবেকদের হারিয়ে ছোটদের বিশ্বকাপের সেমিতে ফ্রান্স

ইন্দোনেশিয়ার সুরাকার্তায় শনিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে উঠল অনুর্ধ্ব ১৭ ফরাসি ফুটবল দল।

FIFA Under 17 World Cup: উজবেকদের হারিয়ে ছোটদের বিশ্বকাপের সেমিতে ফ্রান্স

জার্মানি, আর্জেন্টিনার পর এবার ফিফা অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ফ্রান্স। ইন্দোনেশিয়ার সুরাকার্তায় শনিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে উঠল অনুর্ধ্ব ১৭ ফরাসি ফুটবল দল। হারলেও বেশ লড়াই করে এশিয়ার উজবেক অনুর্ধ্ব ১৭ দল। ম্য়াচের ৮৩ মিনিটে গোল করে ফ্রান্সকে জেতান ইসমাইল বৌনেব। ২২ বছর পর অনুর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া থেকে আর মাত্র দুটি ম্যাচ দূরে ফরাসিরা।

গতবার অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল ফ্রান্স। এবার সেমিফাইনালে ফরাসির খেলবেন চতুর্থ কোয়ার্টার পাইনালে মুখোমুখি হওয়া মরক্কো-মালি ম্য়াচে জয়ী দলের বিরুদ্ধে। প্রথম সেমিফাইনালে খেলবে আর্জেন্টিনা-জার্মানি।

দেখুন এক্স

এবার অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের সেমিফাইনালে দুটি ইউরোপের, একটি লাতিন আমেরিকা ও একটি আফ্রিকার দেশ খেলবে। প্রথম কোয়ার্টার ফাইনালে স্পেনকে ১-০ গোলে হারিয়ে সেমিতে ওঠে জার্মানি। ব্রাজিলের বিরুদ্ধে ৩-০ গোলে জিতে শেষ চারে খেলবে আর্জেন্টিনা।

(The above story first appeared on LatestLY on Nov 25, 2023 04:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).