Kolkata: ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল, বিজেপি ছাড়লেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন

২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল। মঙ্গলবার বিকেলেই বিজেপিতে (BJP) যোগ দেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন (Mehtab Hossain)। আর আজ তিনি জানিয়ে দিলেন বিজেপি ছাড়ছেন। ফেসবুক পোস্টে জানালেন, সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই সরে যাচ্ছেন রাজনীতির ময়দান থেকে। ইতিমধ্যেই নিজের সিদ্ধান্তের কথা বিজেপি নেতৃত্বকে জানিয়েও দিয়েছেন তিনি।

Kolkata: ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল, বিজেপি ছাড়লেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন
প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন (Photo: Facebook)

কলকাতা, ২২ জুলাই: ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল। মঙ্গলবার বিকেলেই বিজেপিতে (BJP) যোগ দেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন (Mehtab Hossain)। আর আজ তিনি জানিয়ে দিলেন বিজেপি ছাড়ছেন। ফেসবুক পোস্টে জানালেন, সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই সরে যাচ্ছেন রাজনীতির ময়দান থেকে। ইতিমধ্যেই নিজের সিদ্ধান্তের কথা বিজেপি নেতৃত্বকে জানিয়েও দিয়েছেন তিনি।

মঙ্গলবার বিকেলে বিজেপি অফিসে গিয়ে বিজেপিতে যোগ দেন মেহতাব। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। মেহতাব জানান, মানুষের পাশে থাকার জন্যই রাজনীতিতে প্রবেশ। আর বিজেপি ধর্মনিরপেক্ষ দল। তাই গেরুয়া শিবিরে যোগদান। মেহতাব জানিয়েছিলেন, ধর্মের নামে বিজেপি রাজনীতি করে বলে অনেকেই অভিযোগ তোলে। কিন্তু তাঁর তেমনটা মনে হয়নি। বরং দিলীপ ঘোষের সঙ্গে কথা বলে তাঁর বেশ ভালই লেগেছে। অনেক চিন্তাভাবনা করেই এই পার্টিতে নাম লিখিয়েছেন। আরও পড়ুন: Udayan Guha: ‘আমি করোনা পজিটিভ’, ফেসবুকে বললেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ

আজ দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিরাট একটা পোস্ট করেন মেহতাব। তাতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি সরছেন রাজনীতি থেকে। মেহতাব লিখেছেন, "হঠাৎ করেই রাজনীতিতে যোগ দিই আমি । তবে তারপর অদ্ভুত একটা উপলব্ধি হয়। যাদের পাশে দাঁড়ানোর জন্য আমার রাজনীতিতে আসা, তারাই আমাকে অনুরোধ করে, আমি যেন রাজনীতিতে সরাসরি না যাই। মানে, কোথাও গিয়ে তাদের ভাবাবেগ যেন আমাকে রাজনীতিবিদ হিসেবে দেখতে চাইছে না। তাদের কাছে আমি এখনও ফুটবলার, মিডফিল্ড জেনারেল। ওদের ভালোবাসাই আমাকে মেহতাব করে তুলেছিল। আমার পরিশ্রম আর স্বপ্নকে ওই মাঠে-ময়দানের মানুষগুলিই বাস্তবে পরিণত করেছিল। তাদের ওদের অনুরোধ আমাকে অনেক কিছু শিখিয়ে গেল। মনে হল , আমি যাদের জন্য রাজনীতিতে এলাম তারাই আমাকে এই বেশে দেখতে চাইছে না। তাহলে কীসের জন্য আমি নিজের সত্ত্বাটা বদলাতে চাইছি? কীসের জন্য নিজেকে এক লহমায় আলাদা করতে চাইলাম?

মেহতাব লিখেছন, "তাই অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম, রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেব। মাঝেমধ্যে, বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতর স্বার্থকে ত্যাগ করতে হয়। আমিও তাই করতে চাই। নিজের রাজনৈতিক পরিচয়ের থেকে আমার কাছে ওই মানুষগুলির ভালোবাসা অনেক বেশি দামী, অনেক বেশি প্রিয়। ওই উন্মুক্ত সবুজ মাঠই আমার জায়গা, ওই গ্যালারির গগনভেদী "মেহতাব-মেহতাব" চিৎকারই আমার পছন্দের শ্লোগান। সেই শ্লোগানে অন্য কিছু মিশুক তা আমি চাই না। আমি চাইনা আমার ভালোবাসার ও খুব কাছের লোকগুলো এইভাবে দুরে সরে যাক। ওদের জন্যই তো আমার যাবতীয় লড়াই , ওরাই যখন চাইছে না তখন নিজেকে 'রাজনীতিবিদ' হিসেবে প্রতিষ্ঠিত করার ব্যর্থ চেষ্টা না করাই ভালো। আজ থেকে কোনও রাজনৈতিক দলের সঙ্গে আমি যুক্ত নই। আমার এই সিদ্ধান্তের জন্য আমার সকল শুভানুধ্যায়ীদের কাছে আমি ক্ষমাপ্রার্থনা করছি।"

(The above story first appeared on LatestLY on Jul 22, 2020 03:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).