FIFA World Cup 2022 Final Draw: কাতার বিশ্বকাপের আটটি গ্রুপ চূড়ান্ত, দেখে নিন কোন দল কোন গ্রুপে
ঢাকে কাঠি পড়ল কাতার ফুটবল বিশ্বকাপের। গ্রুপ বিন্যাস হয়ে গেল এ বছরের কাতার বিশ্বকাপের। দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে শুক্রবার অনুষ্ঠিত ড্রয়ে ২০২২ কাতার ফিফা বিশ্বকাপের আটটি গ্রুপ চূড়ান্ত হয়েছে। একই গ্রুপে পড়েছে দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও জার্মানি। ফ্রান্স রয়েছে গ্রুপ ডি-তে, পাঁচবারের বিজয়ী ব্রাজিল রয়েছে গ্রুপ জি-তে। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল এইচ গ্রুপে জায়গা পেয়েছে। লিওনেল মেসির আর্জেন্টিনা রয়েছে গ্রুপ সি-তে।

এক নজরে কোন দল কোন গ্রুপে:
- গ্রুপ এ: কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস
- গ্রুপ বি: ইংল্যান্ড, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন
- গ্রুপ সি: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড
- গ্রুপ ডি: ফ্রান্স, পেরু/ সংযুক্ত আরব আমিরশাহি /অস্ট্রেলিয়া, ডেনমার্ক, তিউনিসিয়া
- গ্রুপ ই: স্পেন, কোস্টারিকা/নিউজিল্যান্ড, জার্মানি, জাপান
- গ্রুপ এফ: বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া
- গ্রুপ জি: ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন
- গ্রুপ এইচ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া
The #FIFAWorldCup groups are set 🤩
We can't wait! 🏆#FinalDraw pic.twitter.com/uaDfdIvbaZ
— FIFA World Cup (@FIFAWorldCup) April 1, 2022
২১ নভেম্বর থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হবে। ফাইনাল হবে ১৮ ডিসেম্বর। উদ্বোধনী ম্যাচে কাতারের মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দেশ একুয়েডর।
(The above story first appeared on LatestLY on Apr 02, 2022 08:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).